শহর ও গ্রামের আয়-ব্যয়ের ফারাক বাড়ছে-
নিজস্ব প্রতিবেদক:
গত পাঁচ বছরে শহর ও গ্রামের আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য বেড়েছে। আগে পরিবারভিত্তিক আয়ে শহর ও গ্রামের পার্থক্য ৮ হাজার টাকা হলেও এখন সেটা বেড়ে ১৯ হাজারের মতো হয়েছে। কিন্তু ব্যয়ের হিসাবে প্রতি মাসে গ্রামের মানুষ প্রায় ৭০০ টাকা ঘাটতিতে পড়ে যায়, তাদের খরচের ধরনের কারণে। এপ্রিল মাসে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয় ও ব্যয় বিষয়ক জরিপের হিসাব বলছে এই কয় বছরে শহর ও গ্রামের মধ্যকার আয়ের পার্থক্য যেমন বেড়েছে, তাদের ব্যয়ের তারতম্যও লক্ষ্যণীয়।
এপ্রিলের ১২ তারিখে প্রকাশিত এই জরিপ প্রতিবেদন বলছে, ২০২২ সালে পরিবারের মাসিক আয় জাতীয় পর্যায়ে ৩২ হাজার ৪২২ টাকা। শহরে পরিবারপ্রতি আয় ৪৫ হাজার ৭৫৭ ও গ্রামে ২৬ হাজার ১৬৩ টাকা। ২০১৬ সালে এই সংখ্যার পার্থক্য ছিল তুলনামূলক কম। ২০১৬ সালের আয়-ব্যয় সংক্রান্ত জরিপের তথ্য বলছে, জাতীয় পর্যায়ে তখন পরিবারপ্রতি আয় ছিল গড়ে ১৫ হাজার ৯৮৮ টাকা। শহরে সেটা ছিল ২২ হাজার ৬০০, আর গ্রামে ছিল ১৩ হাজার ৯৯৮ টাকা।
আয়ের হিসাব বলছে, ২০২২ সালে পরিবারপ্রতি শহর আর গ্রামের পার্থক্য ১৯ হাজার ৫৯৪ টাকা। যেখানে পাঁচ বছর আগে ২০১৬ সালে এই পার্থক্য ছিল মাত্র ৮ হাজার ৬০২ টাকা।
ব্যক্তির গড় মাসিক আয়, শহর ও গ্রাম:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাথাপিছু গড় মাসিক আয় জাতীয় পর্যায়ে ৭ হাজার ৬১৪ টাকা। শহরে ১১ হাজারের কাছাকাছি, আর গ্রামে সেই আয় ৬ হাজার টাকার কিছু বেশি। ২০১৬ সালের পরিসংখ্যান বলছে, সে সময় মাথাপিছু আয় শহরে ছিল সাড়ে ৫ হাজার টাকার কিছু বেশি। আর গ্রামে এই আয় ছিল তিন হাজার ২শ৬১ টাকা। এই পাঁচ বছরের মধ্যে শহর ও গ্রামের মধ্যে আয়ের পার্থক্যের জায়গা নির্ণয় করলে দেখা যায়, ২০২২ সালে শহর ও গ্রামের আয়ের মাথাপিছু পার্থক্য ছিল ৪ হাজার ৮৬০ টাকা, যা ২০১৬ সালে ছিল মাত্র ২ হাজার ৪৯১ টাকা।
শহরে কিছুটা বাড়তি হলেও গ্রাম রয়েছে ঘাটতিতে:
বিএসবি’র ২০২২ সালের জরিপ প্রতিবেদন বলছে, জাতীয় পর্যায়ে পরিবারকেন্দ্রিক ব্যয় দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০০ টাকা। শহরে পরিবারের খরচ ৪১ হাজার ৪২৪ টাকা। যেখানে পরিবারের আয় দেখা যাচ্ছে ৪৫ হাজার ৭৫৭। অর্থাৎ শহরের পরিবারে ৪ হাজারের কিছু বেশি টাকা বাড়তি থাকে। এদিকে গ্রামে প্রতিটি পরিবারের গড় ব্যয় ২৬ হাজার ৮৪২ টাকা হলেও আয় ২৬ হাজার ১৬৩ টাকা। অর্থাৎ গ্রামে আয় ও ব্যয়ের মধ্যে প্রায় ৭০০ টাকার মতো ঘাটতি রয়েছে।
খাবারের খরচ বেড়েছে:
জরিপের একটি অংশে ছিল গড় খাবার গ্রহণে খরচের পরিমাণ নিয়ে। প্রতিবেদন বলছে, শহরে ২০২২ সালে পরিবারপ্রতি খাবারে খরচ হয়েছে ১৬ হাজারের কাছাকাছি, যা ২০১৬ সালে ছিল ৮ হাজার ২০০ টাকা। অর্থাৎ শহরে খাবারের পেছনে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এদিকে গ্রামে খাবারের পেছনে খরচ দেখা গেছে- ১৩ হাজার টাকার কিছু বেশি, যা ২০১৬ সালে ছিল ৭ হাজার টাকা। অর্থাৎ এখানেও খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১০ সালে এই খরচ ছিল শহরে ৭ হাজার টাকার বেশি, গ্রামে সাড়ে ৫ হাজার টাকা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।