‘শরয়ী পর্দা’ মেয়েদের অন্তরের পবিত্রতার সাথে সাথে বাহ্যিক সৌন্দর্য্য ও পরিচ্ছন্নতা বজায় রাখে
পর্দা মহান আল্লাহ পাক উনার পবিত্র হুকুম। পর্দা মেয়েদেরকে গৃহে বন্দি করেনি বরং পর্দাই মেয়েদেরকে মর্যাদাম-িত করেছে, রক্ষা করছে সম্ভ্রমহরণ এবং পুরুষের কুনজর থেকে। সর্বোপরি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। পর্দা নারী পুরুষ উভয়ের দৃষ্টিকে সংযত ও নিরাপদ করেছে। করেছে মেয়েদের আতœবিশ্বাসী। দিয়েছে সম্মান। এবং এ সকল কিছুর সাথে সাথে মেয়েদের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতেও পর্দা যথেষ্ট সহায়ক। সুবহানাল্লাহ!
(১ম পর্ব)
১. পর্দা উজ্জ্বলতা বৃদ্ধি করে:
সকল মানুষের ইচ্ছা তার ত্বকটি যেন একটু উজ্জ্বল হয় লাবণ্যময়ী হয়। কিন্তু বেপর্দা যারা বাইরে ঘোরাঘুরি করে তাদের ক্ষেত্রে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানান প্রসাধনী ব্যবহার করে থাকে। অনেক সময় প্রসাধনী ব্যবহার করে ও ত্বক উজ্জ্বল হয় না বরং প্রসাধনী ত্বকে আরো ক্ষতি করে দেয়। প্রসাধনী ব্যবহার করেও শরীর ও মুখ উজ্জ্বল হয় না। রোদে বাইরে চলা ফেরার জন্য মুখ, হাত, পা ইত্যাদি কোথাও উজ্জ্বল হয়, কোথাও অনুজ্জ্বল হয় যার ফলে শরীরে বিভিন্ন শেড দেখা যায়। শরীরের একই রং ধরে রাখার জন্য বেহিসেবী অর্থ ব্যয় করে অনেকেই।
কিন্তু পর্দা একজন পর্দানশীল নারীর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। বোরকা দিয়ে আবৃত থাকায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে শরীর রক্ষা পায়। ফলে ত্বক পুড়ে যায় না, উজ্জ্বলতা নষ্ট হয় না। হাত, পা, মুখ বোরকা দিয়ে ঢাকার ফলে শরীরের বিভিন্ন শেড হয় না, একই উজ্জ্বলতা অটল থাকে। এতে সৌন্দর্য আরো বৃদ্ধি হয়। কাজেই পর্দা উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। পর্দাশীল বোনেরা সব সময় পর্দায় থাকার ফলে তাদের ত্বক লাবণ্যময়ী উজ্জ্বল হয়ে থাকে।
২. ব্রণ থেকে মুক্তি:
ব্রণ কি জন্য হয়? ব্রণ মুলত ত্বকে জমে থাকা ধুলো ময়লা, জীবাণু, তেল ইত্যাদি থেকে ব্রণের বিস্তার ঘটে। প্রতিদিনই মানুষের ত্বক ময়লা হয়। বেশি ময়লা হয় বাইরে চলাচল করলে। রাস্তার ধুলো, ময়লা, ধোঁয়া, ইত্যাদি ত্বকে বসে যায়। যার ফলে জীবাণুর সৃষ্টি হয়। জীবাণু ত্বকের লোমকূপে বসে প্রোটেকশন হীন বংশ বিস্তার করতেই থাকে। ফলে ত্বকে সৃষ্টি হয় ব্রণ, দাগসহ নানান জটিল সমস্যা। পর্দা ব্রণের মূল বিস্তার থেকে রক্ষা করে। বোরকা দ্বারা মুখ ঢাকা থাকায় ত্বকে ধুলো ময়লা জমে না। বোরকা আবৃত থাকায় জীবাণু ত্বকে প্রবেশ করতে পারে না। ফলে ত্বক সুরক্ষিত থাকে। ব্রণ হওয়া রোধ করে। ত্বক হয় দাগহীন ও সুন্দর।
-হাফিজুর রহমান খান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।