হামাসের বীরত্ব:
লোহিত সাগর ও ভূমধ্যসাগরে আরো ৩ সফল অভিযান চালালো ইয়েমেন
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯২ শামসী সন , ১৭ জুলাই, ২০২৪ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইরাকি যোদ্ধাদের সহযোগিতায় নতুন করে তিনটি ফিলিস্তিনপন্থি অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত সোমবার এসব অভিযানের কথা ঘোষণা করে বলেন, আল-মাওয়াসি গণহত্যার প্রতিবাদে অভিযানগুলো চালানো হয়েছে।
তিনি বলেন, লোহিত সাগরে ‘বেন্তলি-১’ নামক জাহাজে প্রথম হামলাটি চালায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী। এ হামলায় বেশ কয়েকটি ড্রোন বোট, ড্রোন বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
জেনারেল সারি জানান, দ্বিতীয় অভিযানটিও চালানো হয় লোহিত সাগরে। ওই অভিযানে একটি ড্রোন বোট দিয়ে ‘চিওস লায়ন’ নামক তেল ট্যাংকারে হামলা চালানো হয় এবং ড্রোনটি নিখুঁতভাবে ট্যাংকারটিতে সরাসরি আঘাত হানে।
ইসরাইলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার দায়ে ওই দু’টি জাহাজে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর ২০২৩ সালের ৭ অক্টোবর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জানান, তৃতীয় অভিযানটি চালানো হয়েছে ভূমধ্যসাগরে এবং ওই হামলায় ইরাকি সন্ত্রাসবিরোধী যোদ্ধারা ইয়েমেনকে সহযোগিতা করেন। ভূমধ্যসাগরে সোমবার ‘অলিভিয়া’ নামক জাহাজে সফল হামলা চালানো হয়।
জেনারেল সারি জাহাজটির পরিচয় প্রকাশ না করলেও জাহাজ ট্র্যাকিং সংস্থা ভেসেলফাইন্ডার বলেছে, অলিভিয়া হচ্ছে সাইপ্রাসের পতাকাবাহী রাসায়নিক ও তেলজাত সামগ্রীর ট্যাংকার। ট্যাংকারটি ইসরাইলের মধ্যাঞ্চলীয় অ্যাশদোদ বন্দরে নোঙ্গর করা ছিল এবং এটি ১৩ জুলাই পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করেছিল। জেনারেল সারি বলেন, শনিবার গাজার আল-মাওয়াসি এলাকার নিরাপদ অঞ্চলে ইসরাইলি ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ওই তিন অভিযান চালানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)