লাশ দিবো দিবো, কিন্তু দিলো কৈ?
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
লাশ দিবো- দিবো, কিন্তু দিলো কৈ? ভারতীয়দের নির্যাতনে নিহত আকরামের মায়ের প্রশ্ন? বৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর মেঘালয় রাজ্যের বাসিন্দাদের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশি যুবককে লাশ ফেরত পেতে প্রহর গুনছেন মা ফুলেরা বেগম, দ্বারে দ্বারে ঘুরছেন পরিবারের সদস্যরা।
গত সোমবার (১১ আগস্ট) বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার খনজয় কৈথাকোণা গ্রামে এ হত্যাকা- ঘটে। তবে ঘটনাটির কথা বুধবার (১৩ আগস্ট) আকরামের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে। সেখানে বাড়িঘরে হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। নিহত ওই যুবকের নাম আকরাম হোসেন। সে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
আকরাম হোসেনের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, তার মা ফুলেরা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। সে ৪ বছর বয়সের মেয়েকে রেখে গেছেন দাদির কাছে। এখন পিতা হারা সন্তানকে নিয়ে দাদি দ্বারে দ্বারে ঘুরছেন ছেলের লাশের জন্য।
ফুলেরা বেগম বলেন, মানুষই অপরাধ করলে আইন আছে, বিচার-আদালত আছে। কিন্তু এইভাবে পুলাডারে পিডায়ে মাইরা ফেলাইছে। পোলার ছবি আর ভোটার আইডি নিয়ে বিজিবি ক্যাম্পে ঘুরেছি। তারা খালি কয়তাছে লাশ দিবো দিবো। কিন্তু দিনতো পার হয়ে যাইতাছে। আমার পুলাতো আইতাছে না। আমার পোলারে যে অপবাদ দিয়া মারছে এ কাজ আমার পোলা করতে পারে না। আমি আমার পোলার হত্যার বিচার চাই। তাড়াতাড়ি লাশ ফিরত চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)