লাল শাপলায় সুশোভিত নরাইট বিল
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরাইট বিল। পানির ওপরে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা ফুল। দেখলেই চোখ জুড়িয়ে যায়।
নরাইট বিল শাপলা বিল নামেই পরিচিত। বিলটি কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের পূর্ব অংশ ও টোক ইউনিয়নের দক্ষিণ জুড়ে বিস্তৃত। স্থানীয়রা বলেন, নরাইট বিলে নয়টি গোপ আছে। এসব গোপের সমন্বয়ে নরাইট বিল।
বিলটি এখন ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা। বছরের এ সময়ে ঢাকার আশপাশের লোকজন ছুটে আসেন বিলের সৌন্দর্য উপভোগ করতে। জুলাই মাসে শাপলা ফোটা শুরু হয়। পুরো বিলে লাল শাপলার রাজত্ব।
শুধু সৌন্দর্যবর্ধন নয়, নরাইট বিলের শাপলা ফুল অনেকের জীবিকার উৎস। বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে ভিকারটেক এলাকার ৮-১০টি পরিবার। স্থানীয় অনেকেই বিলের ওপর নির্ভরশীল। কেউ শাপলা তোলেন, কেউবা মাছ শিকার ধরে জীবিকা নির্বাহ করেন।
অনেকের পছন্দের সবজি শাপলা। গ্রামের পাশাপাশি শহরেও দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। সহজলভ্য শাপলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। শাপলায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে সাত গুণ বেশি। শাপলা চর্মরোগ ও রক্ত আমাশয় উপশমে বেশ উপকারী।
যেভাবে যাবেন নরাইট বিলে:
কাপাসিয়া উপজেলা সদর থেকে প্রথমে আমরাইদ বাজারে যেতে হবে। আমরাইদ বাজারে যাওয়ার পর পূর্বদিকের রাস্তা ধরে গিয়াসপুর পার হলেই জালাল (জইল্লা) মার্কেট। জালাল মার্কেটে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে নরাইট বিল।
বিলে ঘুরে ঘুরে শাপলা ফুলের অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে স্থানীয়দের কাছ থেকে ছোট নৌকা ভাড়া করা যায়। বিলে শাপলার পাশাপাশি দেখা মিলবে অনেক রকম পাখিরও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)