‘লালবাহিনী’ সম্পর্কে জানে না পুলিশ
পরনে খাকি প্যান্ট। গায়ে লাল টি-শার্ট। চোখে কালো চশমা। হাতে ও কোমরে অত্যাধুনিক অস্ত্র। সম্প্রতি রাজবাড়ী জেলার প্রধান সড়কে অস্ত্র হাতে মহড়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের বিশেষ এই গ্রুপকে নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। স্পেশাল টাস্কিং গ্রুপ নামে এই টিম গঠন করেছে জেলা পুলিশ। তবে বিষয়টি জানে না পুলিশ সদর দপ্তর। পুলিশের সাবেক একজন আইজিপি জানিয়েছেন এটা একজন পুলিশ সুপার করতে পারেন না। ওই টিমের নাম ও পোশাক নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধায়নে গঠিত ৩০ সদস্যের দুটি বিশেষ টিম তাদের কার্যক্রম শুরু করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় থেকে বিশেষ এই টহল টিম বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুজ্জামান বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তার নেতৃত্বে এই স্পেশাল টাস্কিং গ্রুপ গঠিত হয়। ইতিমধ্যে আমরা পুলিশের নতুন টিম এসটিজি নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছি। তিনি বলেন, টিমটির ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি বিশেষ পোশাক ও টেকনিক্যাল সাপোর্ট রয়েছে। নির্বাচনকেন্দ্রিক যেকোনো নাশকতা এবং তৎপরতার ক্ষেত্রে এটি কাজ করবে। নির্বাচনের পরেও কুইক রেসপন্স টিম হিসেবে এসটিজি গ্রুপ তৈরি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন বলেন, এটা হচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্ট। প্রত্যেক জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম থাকে। কোনো একটি ঘটনা ঘটলে যাতে তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে। রাজবাড়ী পুলিশ সুপারকে বলা হয়েছে স্পেশাল টাস্কিং ফোর্স নাম নয়, কুইক রেসপন্স টিম হিসেবে তারা অন্য সব ইউনিটের মতো কাজ করবেন। লাল গেঞ্জি পরিহিত বিশেষ এই পুলিশের পোশাক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের এই ভিডিওটি আমি দেখেছি। এভাবে তাদের না করার জন্য বলা হয়েছে। এটা তো পুলিশের কোনো অনুমোদিত পোশাক না। সদর দপ্তর থেকে আমরা তাদের বলেছি- পুলিশের অনুমোদিত পোশাক যেটা সেটাই তারা পরবেন। কোনো কারণে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সাদা (সিভিল) পোশাকে ডিবি পুলিশের মতো ডিউটি করবেন। সেটা আলাদা বিষয়। কিন্তু এটা পুলিশের কোনো অনুমোদিত পোশাক না।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, একজন পুলিশ সুপার তার এলাকায় অপরাধ দমনে যেকোনো কৌশল অবলম্বন করতে পারেন। তারা পোশাক হিসেবে পুলিশের পোশাক পরবেন। আইনগতভাবে এটা তিনি করতে পারেন না। আইনে বলা আছে পুলিশের পোশাকের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিআইডি’র মতো পোশাক পরতে পারবেন। সিভিল কোডে যেটা বলা আছে তাই পরবেন। পুলিশের পোশাক পরা আর বিশেষ ইউনিফর্ম এক কথা না। বিশেষ ইউনিফর্ম তিনি তৈরি করতে পারেন না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।