লাগামহীন এলপিজির বাজার, দর্শকের ভূমিকায় মন্ত্রণালয়!
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কোনভাবেই এলপি গ্যাসের লাগাম টানতে পারছে না সরকার। ভ্যাট কমানোসহ কোন উদ্যোগেই কাছে আসছে না, সময়ের সঙ্গে সংকটের পাশাপাশি দামও বেড়েই চলছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা।
তারা বলেন, সরকারও বিষয়টিতে হাল ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কিছু পদক্ষেপ শুরু করলেও আবার পিছিয়ে এসেছে। যে কারণে দাম নিয়ে অরাজকতা বেড়েই চলছে।
কিন্ত কেনো এই সংকট তা নিয়ে চলছে দোষ চাপানোর খেলা। খুচরা বিক্রেতারা সরবরাহ সংকট দেখলেও সরকারের দাবি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি আমদানিকারকরাও বলছেন সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকারের পক্ষ থেকে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়। আমদানিকারকরাও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতে বেঁকে বসেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তারা ভ্রাম্যমান আদালতের হয়রানি অভিযোগ তুলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ধর্মঘট শুরুর (৮ জানুয়ারি) কয়েক ঘণ্টার মধ্যে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। একইসময়ে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তারপরও বাজারে অগ্নিমূল্যের পাশাপাশি এলপিজির ঘাটতির খবর পাওয়া যাচ্ছে।
ভোক্তাদের যখন ত্রাহী অবস্থা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিবৃতি দিয়ে দায় সেরেছে। এক বিবৃতিতে বলা হয়, নভেম্বর ২০২৫ মাসে এলপিজির আমদানির পরিমান ছিল ১ লক্ষ ৫ হাজার মেট্রিক টন। অথচ ডিসেম্বর ২০২৫ মাসে আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লক্ষ ২৭ হাজার মেট্রিক টন। অর্থাৎ আমদানি বৃদ্ধি হলেও বাজারে এলপি গ্যাস সরবরাহ কমে যাওয়ার কোন যুক্তিসংগত কারন নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)