লাইনচ্যুত ওয়াগনের তেলে ভেসে গেলো খাল-জমি
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লাইনচ্যুত হয় দুটি ওয়াগন । উদ্ধার হওয়ার আগেই এরই মধ্যে ওয়াগন দুটি থেকে ড্রেনে পড়া তেল ভেসে গেছে পার্শ্ববর্তী মহেশ খালে। ছড়িয়ে পড়েছে নালা এবং কৃষিজমিতেও।
লাইনচ্যুত ওয়াগন দুটিতে ছিল ৬০ হাজার লিটার ডিজেল। তবে সেখান থেকে কী পরিমাণ তেল ড্রেনে পড়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
দুপুর সোয়া ১২টায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান জানিয়েছেন, এখনো ওয়াগন দুটি উদ্ধার অভিযান চলছে। ওয়াগন দুটি থেকে কিছু তেল ড্রেনে পড়েছে। তবে কী পরিমাণ পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর কিছুক্ষণ আগে দুপুরে সিজিপিওয়াই রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চৌকির হাবিলদার শাহিন বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ওয়াগন দুটি উদ্ধারে কাজ করছেন। ওয়াগন দুটি থেকে পড়া তেল ড্রেনের মাধ্যমে পাশের মহেশ খালে গিয়ে পানিতে ভেসে গেছে।
এদিকে দুর্ঘটনাকবলিত ওয়াগন দুটি থেকে তেল পড়ে আশপাশের কৃষিজমি, নালাতে গিয়েও মিশেছে। এতে পরিবেশের কী পরিমাণ ক্ষতি হতে পারে তা নিরূপণে কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওয়াগন থেকে পড়ে নালা ও কৃষি জমিতে যাওয়া তেলের নমুনা সংগ্রহ করেছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক কামরুল হাসান বলেন, আমাদের গবেষণাগার কার্যালয়ের একটি টিম দুর্ঘটনাস্থলে গিয়েছে। সকালে নমুনা সংগ্রহ করে এনেছে। অন্যদিকে মহানগর কার্যালয়ের একটি টিম এখনো ঘটনাস্থলে কাজ করছে।
বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন বিপণনকারী কোম্পানি মেঘনা পেট্রলিয়াম থেকে নিজেদের ব্যবহারের জন্য বুধবার ডিজেল সংগ্রহ করে রেলওয়ে। দুর্ঘটনাকবলিত ওয়াগন দুটিতে ৬০ হাজার লিটার ডিজেল ছিল বলে নিশ্চিত করেছে মেঘনা পেট্রলিয়ামের একটি সূত্র।
তারা জানিয়েছেন, সিজিপিওয়াই একটি সংরক্ষিত এলাকা। ওয়াগন ও তেলগুলোও রেলওয়ের নিজের। বুধবার মেঘনা পেট্রলিয়াম থেকে ওয়াগনগুলো জ্বালানি তেল বোঝাই করেছিল। এরমধ্যে ৬০১৮৪ নম্বর ওয়াগনে ২৯ হাজার ৫৪৯ লিটার এবং ৬০৩৩৪ নম্বর ওয়াগনে ৩০ হাজার ৯৪ লিটার ডিজেল ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












