লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে আশার আলো
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার লবণাক্ত এবং দীর্ঘদিনের পতিত জমি এখন সূর্যমুখী চাষের মাধ্যমে অর্থনীতিতে নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে। আমন ধান কাটার পর পতিত পড়ে থাকা এসব জমিতে কৃষকরা বারি সূর্যমুখী-৩ জাতের চাষ করে আর্থিক লাভের স্বপ্ন দেখছেন। অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে ফলনও হয়েছে বাম্পার। কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এসব এলাকায় সূর্যমুখী চাষের পরিধি ও গতি ক্রমেই বাড়ছে।
কৃষি কর্মকর্তাদের মতে, এসব লবণাক্ত জমি সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পতিত পড়ে থাকে। অথচ এই সময়টিতে সূর্যমুখী চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন। এক একর জমিতে সূর্যমুখী চাষে কৃষকদের গড়ে প্রায় সাড়ে তিন হাজার টাকা ব্যয় হয়, আর এর বিপরীতে প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা থাকে। চলতি বছর খুলনা অঞ্চলে প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। সংশ্লিষ্টদের আশা, সূর্যমুখী চাষের বিস্তার ঘটলে দেশে ভোজ্য তেলের আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে।
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের আলকা গ্রামে ছয়জন কৃষক দুই একর জমিতে বারি সূর্যমুখী-৩ জাতের চাষ করেছেন। তাদের একজন রেজাউল করিম বলেন, এবারই প্রথম সূর্যমুখীর আবাদ করেছি। ফলন ভালো হলে ধান চাষের তুলনায় দ্বিগুণ লাভের আশা করছি।
অন্যদিকে নড়াইল সদর উপজেলার তুলারাম ইউনিয়নের চাঁচড়া গ্রামের কৃষক ওয়াহিদুর রহমানও দুই একর জমিতে বারি সূর্যমুখী-৩ জাতের চাষ করেছেন। তার ক্ষেতে প্রায় প্রতিটি সূর্যমুখী ফুলের ওজন পৌনে এক কেজি থেকে এক কেজি পর্যন্ত হয়েছে। তিনি বলেন, এবার প্রথমবারের মতো বারি-৩ জাতের সূর্যমুখী চাষের জন্য বীজ ও সারসহ সরকারি প্রণোদনা পেয়েছি। এসব সহায়তা পেয়ে সূর্যমুখী চাষে আমরা বেশ আশাবাদী।
পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (খুলনা অঞ্চল) মোছাদ্দেক হোসেন বলেন, আমন মৌসুমের পর পতিত ও লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ সম্প্রসারণ করা গেলে দেশে ভোজ্য তেলের আমদানির হার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। বর্তমানে দেশের মোট ভোজ্য তেলের চাহিদার মাত্র ১৫ শতাংশ সরিষা, সূর্যমুখী, তিলসহ অন্যান্য তেলবীজ ফসল থেকে উৎপাদিত হয়; বাকি ৮৫ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই পতিত ও লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ বৃদ্ধি পেলে দেশীয় উৎপাদন বাড়বে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












