‘লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে পেট্রোবাংলার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেট্রোবাংলার প্রতিটি কোম্পানিকে হাইড্রোকার্বন অনুসন্ধানের জন্য গ্যাসক্ষেত্রে কূপ খননের লক্ষ্যমাত্রা দেয়া হবে এবং ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের পদ থেকে অপসারণ করা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পেট্রোবাংলা মিলনায়তনে ‘গ্যাসের চাহিদা-সরবরাহ পরিস্থিতি' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পেট্রোবাংলা আয়োজিত এই সেমিনারে ‘হাইড্রোকার্বন উৎপাদন ত্বরান্বিত করতে ভূকম্পন জরিপের সুযোগ ও ড্রিলিং কার্যক্রম বৃদ্ধি' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন,‘কোনো ব্যর্থতার জন্য কাউকে ছাড় দেয়া হবে না এবং কোনো যুক্তি পরামর্শও গ্রহণযোগ্য হবে না।’
পেট্রোবাংলার কার্যক্রমে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দলগতভাবে কাজ করার মতো প্রতিষ্ঠান ও এর অধীনস্থ সংস্থাগুলোর ব্যাপক ঘাটতি রয়েছে।
তারা সমন্বিতভাবে কাজ করে না। ফলে অনেক সময় কূপে গ্যাস পাওয়া গেলেও প্রক্রিয়াজাতকরণ প্লান্ট থেকে যায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য অপ্রস্তুত থাকে।
তিনি বলেন,‘কখনো কখনো একটি কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করতে ৪ বছর লেগে যায়।’
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বিদ্যুৎ খাতের অন্যান্য প্রতিষ্ঠান একটি দল হিসেবে কাজ করে শতভাগ বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়েছে বলে জানান তিনি।
নসরুল হামিদ বলেন, পেট্রোবাংলা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) উৎপাদনের জন্য ৪৮টি কূপ খননের পরিকল্পনা করেছে।
তিনি বলেন, ‘পরিকল্পনার কার্যকর ফলাফল দেখতে আমরা সবাই পেট্রোবাংলার দিকে তাকিয়ে আছি...গ্যাস খাতে বিশাল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, দেশে শতকরা ২০ ভাগ কার্যকারিতার অনেক অদক্ষ ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র রয়েছে। কিছু নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে কার্যকারিতা ৬২ শতাংশ হয়।
নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করতে পারলে বিদ্যুৎ উৎপাদন খরচ ৭০ শতাংশ কমে যাবে বলে উল্লেখ করেন তিনি।
উপস্থাপনায় পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সারা দেশে ১০০টি কূপ খননের পরিকল্পনা করা হয়েছে। খনন করা এসব কূপ থেকে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদিত হবে। আর এসময় দেশে গ্যাসের চাহিদা দাঁড়াবে ৬০০০ এমএমসিএফডিতে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।