রেডিওথেরাপির অপ্রতুলতা ক্যানসার রোগীদের ‘গণহত্যার’ শামিল
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বর্তমান সময়ে ক্যানসার মানবজাতির জন্য অন্যতম বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রতিবছর লাখ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। ক্যানসার চিকিৎসায় তিনটি প্রধান ধাপ হলো- কেমোথেরাপি, সার্জারি এবং রেডিওথেরাপি। তবে দেশের সরকারি হাসাপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন সংকটের কারণে রোগীদের থেরাপি পেতে সিরিয়াল দিয়ে চার মাস থেকে এক বছর পর্যন্ত সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কিশোরগঞ্জ জেলায় জনসংখ্যাভিত্তিক ক্যানসারের সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফলে দেখা যায়, দেশে প্রতি লাখে ক্যানসারে আক্রান্তের সংখ্যা ১০৬ জন। এ ছাড়া প্রতি বছর প্রতি লাখে নতুন করে ক্যানসার আক্রান্ত হচ্ছে ৫৩ জন। মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য দায়ী ক্যানসার।
এর মধ্যে শ্বাসনালি, স্তন, মুখ, পাকস্থলি এবং জরায়ু মুখের ক্যানসারের রোগী বেশি। ক্যানসার চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, ক্যানসার আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশের জন্য রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু ৮০ শতাংশ রোগীর চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় রেডিওথেরাপি মেশিন রয়েছে একেবারেই যৎসামান্য।
মেশিনের অপ্রতুলতায় ক্যানসার রোগীদের রেডিওথেরাপি নিতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।
বেসরকারি পর্যায়ে যেসব হাসপাতালে রেডিওথেরাপি দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে। এ কারণে বেশিরভাগ রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হন।
সরকারি হাসপাতালের রেডিওথেরাপির চিকিৎসা নিতে রোগীদের ছয় থেকে এক বছরের মতো সময় লেগে যায়। দীর্ঘ সময় অপেক্ষার ফলে সংকটাপন্ন হাজারো রোগী ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হয়।
রেডিওথেরাপি মেশিনের সংকট ক্যানসার চিকিৎসায় কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জানতে চাইলে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, রেডিওথেরাপি মেশিন এমনিতেই প্রয়োজনের তুলনায় কম আছে। যা আছে সেগুলোও বছরের পর বছর নষ্ট কিংবা অকেজো হয়ে থাকে। রোগীদের সিরিয়াল পেতে ছয় মাস এক বছর লাগে। জরায়ুমুখ ক্যানসারের কোনো রোগী যদি তার অপারেশন হয়, অনেক ক্ষেত্রে অপারেশনের স্টেজ পার হয়ে যায়, তখন রেডিওথেরাপি হচ্ছে প্রধান চিকিৎসা। যে রোগীর তাৎক্ষণিক রেডিওথেরাপি দরকার সেই রোগী যদি এক বছর পর সিরিয়াল পান, এমন একশো রোগীকেও যদি এক বছর পর সিরিয়াল দেওয়া হয়, তাহলে সেইসব রোগীর বাঁচার কথা না। এটাতো গণহত্যার শামিল হয়ে গেল। তাহলে একশো রোগীকে আমরা মেরে ফেললাম। রাষ্ট্র তার দায়িত্বে অবহেলা করে একশো রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিল। এটাতো একটা গণহত্যা!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












