রিকশার গতি ৩০ কি.মি., মোটরসাইকেলেরও!
প্রস্তাবিত মোটরসাইকেল চলাচল নীতিমালাকে জনবিরোধী আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাইকাররা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মানিক মিয়া অ্যাভিনিউতে সেচ ভবনের সামনে সবর্স্তরের বাইকারদের আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বাইকাররা বলেন, সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৩ এর একটি খসড়া তৈরি করেছে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, রাজধানীতে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না। মহাসড়কে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার। মহাসড়কে চালক ব্যতীত কোনো আরোহী পরিবহন করা যাবে না। ঈদ ও উৎসবের ১০ দিন আগে-পরে মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। যা আমাদের কাছে পুরোপুরি সাংঘর্ষিক ও অবাস্তব মনে হয়েছে।
রাসেল নামে একজন বলেন, যেখানে সড়কে একটি রিকশার গতি ৩০ কিলোমিটার, সেখানে মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটার গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের একটি বড় অংশ তরুণ উদ্যোক্তা, যারা সাধারণত ১২৫ সিসি বা তার চেয়ে কম সিসির বাইক ব্যবহার করেন। সেক্ষেত্রে মহাসড়কে ১২৫ সিসির মোটরসাইকেল চলতে না দেওয়া হলে তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে।
আমাদের দেশে ঈদ ও অন্যান্য উৎসবে মোটরসাইকেলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। সে সময় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলে অর্থনীতিতেই প্রভাব ফেলবে। তাই প্রস্তাবিত নীতিমালাগুলো পর্যালোচনার জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন বাইকাররা।
প্রস্তাবিত এই নীতিমালা প্রত্যাহারের দাবিতে ৫ মার্চ বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হবে এবং প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরও স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান মানববন্ধরে অংশ নেওয়া বাইকাররা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।