সম্পাদকীয়-১
রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার এদেশে, ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে গাউছুল আ’যম সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিশেষ মূল্যায়ন করতে হবে। পবিত্র ইলমে তাছাওউফ সর্বাত্মক প্রচার-প্রসার করতে হবে। ইলমে তাছাওউফ অস্বীকারকারী মালানাদেরকে সব ইসলামী প্রতিষ্ঠান থেকে উৎখাত করতে হবে।
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ পাক উনাকে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং এরপরে উলিল আমর অর্থাৎ সম্মানিত ওলীআল্লাহগণ উনাদেরকে মানার কথা ইরশাদ মুবারক হয়েছে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা সবাই আল্লাহওয়ালা বা ওলীআল্লাহ হয়ে যাও।”
পবিত্র আয়াত শরীফ উনার দ্বারা ছাবেত হয় যে, প্রত্যেক জিন-ইনসানেরই ওলীআল্লাহ হওয়ার যোগ্যতা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন একজন হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনার পবিত্র হাতে বাইয়াত গ্রহণ করা এবং পূর্ববর্তী ওলীআল্লাহগণ তথা তরীক্বার ইমাম উনাদের প্রতি আলাদা মহব্বত ও নিসবত রাখা। সুবহানাল্লাহ!
প্রসঙ্গত, পবিত্র শা’বান শরীফ মাস উনার পর পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ১লা তারিখ মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম হযরত শায়েখ সাইয়্যিদ মুহিউদ্দীন মুহম্মদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি- যিনি মহাসম্মানিত ‘বড়পীর’ ছাহেব রহমতুল্লাহি আলাইহি হিসেবে মশহুর- উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
উনার মতো মহাসম্মানিত ওলীআল্লাহ উনার সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “যে আমার ওলী উনার বিরোধিতা করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।”
(২)
পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “আমার ওলীগণ আমার কুদরতী জুব্বা মুবারক উনার ভিতরে। আমি এবং আমার ওলীগণ ব্যতীত উনাদেরকে কেউ চিনে না। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহনাল্লাহ!
মূলত, গাউছুল আ’যম সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার ফখর এবং গুপ্তভেদ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফখর এবং গুপ্তভেদ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
উল্লেখ্য, এদিনে বিলাদতী শান মুবারক প্রকাশ করেই উনি রোযা রাখা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ! অর্থাৎ তিনি ছিলেন বেমেছাল মক্ববুল মাদারযাদ ওলীআল্লাহ। সম্মানিত মাতা উনার পবিত্র রেহেম শরীফ থেকে পবিত্র কুরআন শরীফ উনার ১৮ পারা’র হাফিয হয়ে যমীনে উনার আবির্ভাবের কথা সবাই অবগত।
তিনি ৪৭১ হিজরী সনে পবিত্র পহেলা রমাদ্বান শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার জিলান নগরে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। আজ সেই পহেলা রমাদ্বান শরীফ। সুবহানাল্লাহ! জিলান নগরীটি তৎকালে ইরানে অবস্থিত ছিলো।
(৩)
স্মর্তব্য যে, পৃথিবীর ইতিহাসে বহু বহু ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিম অতীত হয়েছেন, আর উনাদের মুবারক জীবনীতে হাক্বীক্বী সুলত্বানুল আযকারের অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে।
গাউছুল আ’যম, মুহিউদ্দীন, সাইয়্যিদুল আউলিয়া, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার ইস্তিঞ্জা মুবারক পরীক্ষাকালে দেখা গিয়েছে তা কেবল সুগন্ধযুক্তই নয়; বরং প্রতিটি ফোঁটা হতে স্পষ্টরূপে পবিত্র ‘আল্লাহ’ ‘আল্লাহ’ যিকির মুবারক ধ্বনিত হচ্ছে। হাক্বীক্বী সুলত্বান আযকার জারির এই অপূর্ব দৃষ্টান্তে চারশত বিধর্মীর পবিত্র দ্বীন ইসলাম গ্রহণই কেবল অমূল্য ঐতিহাসিক দৃষ্টান্ত নয়; বরং এটি অনাগতকালের জন্য এক বিশেষ নছীহত মুবারক।
আক্ষেপের বিষয়, পবিত্র ক্বলবী যিকির জারিসহ দশ লতিফার বিষয়, সুলত্বানুল আযকার, বেলায়েতের মাক্বাম হাছিল করা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকে আমাদের মূল্যবোধ একেবারেই শূন্যের কোঠায়।
যাবতীয় নামধারী জাহিরী মালানা গং তথা তাবৎ উলামায়ে ‘সূ’ এ বিষয়ে বিশেষ গাফিলতি ছাড়াও তল্পীবাহক সিলসিলাধারীর বর্তমান অযোগ্য উত্তরসূরিদের এ বিষয়ে বিশেষ দখলহীনতা সামগ্রিকভাবে আমাদের জাতীয় জীবনে কাঙ্খিত আলোড়ন তথা আবেদন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
(৪)
বলাবাহুল্য, আজ ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে, রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার এদেশে গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কোনো মূল্যায়ন নেই। নাঊযুবিল্লাহ! অথচ উনি পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম তরীক্বা- সম্মানিত ক্বাদেরিয়া তরীক্বা উনার সম্মানিত ইমাম। কাজেই উনার মূল্যায়ন ব্যতিরেকে কোনো দেশে রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম মূল্যায়িত হতে পারে না। এ বিষয়টি ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশের সরকার ও রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার সরকারকে স্পষ্ট করে বুঝতে হবে।
তবে স্মর্তব্য যে, উনার মুবারক ও মহিমান্বিত জিন্দেগী মুবারক উনার আদর্শ এটাই প্রতিপাদন করে যে- সব অপসংস্কৃতি ও অপতৎপরতা বিলুপ্ত করে সত্যিকার শান্তি ও সমৃদ্ধি পেতে হলে রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং উনার মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নেক ছোহবত মুবারকে রাজারবাগ শরীফে আমাদেরকে অবশ্যই আসতে হবে। ইনশাআল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়াহ, রাদ্বিয়াহ, মারদ্বিয়াহ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বরকতময় মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আশবাহুল খলক্বি বি-রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, আল মুবাশ্শির, আল আর্বারু, আল আজওয়াদ, সাইয়্যিদুনা হযরত আন্ নূরুছ ছালিছ হযরত ত্বাহির আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যা উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম উনার সুমহান নিসবতে আযীম শরীফ দিবস। একই সাথে জামিউল কুরআন, খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন হযরত উছমান আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং নবম হিজরী শতকের মুজাদ্দিদ ও নকশ্বন্দিয়া তরীক্বার ইমাম হযরত খাজা বাহাউদ্দীন নকশ্বন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












