রাশিয়ার হামলার মুখে পিছু হটতে যাচ্ছে ইউক্রেন
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের লক্ষ্যে আক্রমণ জোরদার করেছে রুশবাহিনী। অন্যদিকে, প্রবল রুশ আক্রমনের মধ্যেও খনিজ সমৃদ্ধ শহরটিকে আঁকড়ে রেখেছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেন সামরিক বাহিনীর এক সদস্য বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জানায়, কোনো ধরনের বাধা ছাড়াই রুশ বাহিনী বাখমুত দখলের প্রচেষ্টা চালাচ্ছে।
ইউক্রেন সংসদ সদস্য সেরহি রাখমানিন বলেছে, ‘আজ নয় কাল বাখমুত ছাড়তে হবে আমাদের। যেকোনো মূল্যে সেটিকে ধরে রাখার কোনো মানে হয় না। তবে এই মুহূর্তে বাখমুত ধরে রাখার কিছু উদ্দেশ্য আছে। প্রথমত, যথাসম্ভব রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে এতে এবং দ্বিতীয়ত, এর ফলে রুশ বাহিনীর গোলাবারুদের পরিমাণও কমতে থাকবে’।
সে আরও বলেছে, ‘এক্ষেত্রে দুটি উপায় অবলম্বন করতে পারে ইউক্রেন। সংগঠিত পশ্চাদপসরণ অথবা যুদ্ধহীনভাবে শহরটি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া। দ্বিতীয়টি কোনোভাবেই হতে দিতে পারিনা আমরা’।
বাখমুত দখলের এই যুদ্ধ প্রায় ৭ মাস আগে শুরু হলেও কয়েকসপ্তাহ ধরে রুশ বাহিনী বেশি তৎপর হয়ে উঠেছে। শহরটিতে রুশ বাহিনী তিন দিক থেকে এমনভাবে আক্রমণ করেছে যে পশ্চিম ছাড়া আর কোনো দিকে যাওয়ার উপায় নেই ইউক্রেনীয়দের।
ইউক্রেন সামরিক বাহিনী আরও জানায়, রুশ সেনারা ইউক্রেনের জাপোরিজ্জিয়ার মধ্যভাগ ও খেরসন অঞ্চলের দক্ষিণ দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












