রাতের আঁধারে ইমরানের ম্যান্ডেট চুরি করা হয়েছে -পিটিআই
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ম্যান্ডেট ‘রাতের আঁধারে চুরি’ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসান এমন দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জনগণের পছন্দকে গুরুত্ব না দিয়ে পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।
এ বিষয়ে এক্সে করা ওই পোস্টে রওফ হাসান বলেছেন, পাকিস্তানকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনার স্বপ্ন ও ক্ষমতা দুটোই ইমরান খানের রয়েছে। তিনিই সেই ব্যক্তি যিনি জনগণের অপ্রতিরোধ্য বিশ্বাস ও আস্থার প্রতিদান দিয়েছেন। তবে রাতের অন্ধকারে তার ম্যান্ডেট চুরি করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি দেশটির ‘গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের একেবারে মূলে আঘাত করছে।’ পাশাপাশি এটি ‘জাতীয় স্বার্থ এবং এর জনগণের কল্যাণের প্রতি অনীহার’ প্রকাশ।
পিএমএল-এন-এর নেতৃত্বে একটি সম্ভাব্য জোট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ প্রত্যাখ্যান করেছে এমন একগুচ্ছ অপরাধীকে নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দেশটির গুরুতর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার চিত্রকেই আরও গভীরভাবে প্রতিফলিত করছে।’
সম্ভাব্য এ জোটটিকে ‘অন্ধকারের বাহিনী’ হিসেবে উল্লেখ করে তাদেরকে থামানোর আহ্বান জানিয়েছেন রওফ হাসান। তিনি বলেছেন, ‘জনগণ যাদের নেতা হিসেবে বেছে নিয়েছে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)