রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. রেজাউল করিম জানিয়েছেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী কয়েক দিনের মধ্যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়-পর্যায়ের কমিটির সুপারিশকৃত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে শুরু করবে।
গত রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মামলার এজাহার ও অভিযোগপত্রের সার্টিফায়েড কপি সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের আবেদনের সাথে এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফায়েড ফটোকপিও’ দাখিল করা যাবে বলে কমিটি সিদ্ধান্ত নেয়।
বাসসের প্রতিবেদনে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ৫১৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি গত চার মাসে হয়রানির লক্ষ্যে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোট ৮,৮৩২টি মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে। এই মামলাগুলির প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতাকর্মীকে এসব মামলায় অভিযুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)