রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ হাজার ২৪০টি ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর থানার বছিলা গার্ডেন সিটি এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন (৩০) নামের একজনকে ২ হাজার ১০০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ২১০ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
অন্যদিকে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে মুগদা থানার উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে শফিকুল ইসলাম (৫৪) নামের একজনকে ১২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুগদা থানায় মামলা করা হয়েছে।
খিলগাঁও থানার মেরাদিয়া ভূঞাপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম (৪৬) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪০টি পুঁড়িয়ায় রাখা ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
এ ছাড়া পল্টন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নির্মল মোহন্ত (৩৫) নামের একজনকে ২০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
কাপ্তান বাজার এলাকায় পৃথক অভিযানে জনি (৩৫) ও রেজাউল (৪১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)