রাজধানীতে যানজট, ঘরমুখো মানুষের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ, ধানমন্ডি ও কাওরান বাজারসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে অফিসফেরত কর্মজীবী মানুষরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে ভোগান্তির শিকার হয়েছেন। সব যানবাহন আটকে থাকায় অনেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছেন।
সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বেশিরভাগ সড়কে যানজট সৃষ্টি হয়। এর মধ্যে ‘শহীদি মার্চ’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের গণমিছিলের কারণে যানজটের তীব্রতা বাড়ে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, কাওরানবাজার, পান্থপথ, সায়েন্সল্যাব, তেজগাঁও, আগারগাঁও, মগবাজারসহ বেশিরভাগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রধান সড়কে যানজটের প্রভাবে প্রতিটি এলাকার অলিগলিতেও যানবাহনের চাপ বেড়েছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফরিদ উদ্দিন বলেন, দুপুরের পর থেকে প্রচ- যানজট শুরু হয়েছে। হয়তো শাহবাগের প্রভাবে যানজট সারা রাজধানীতে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এত যানজট আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি বাড়াচ্ছে।
কাওরান বাজারে বাস বসে থাকা এক যাত্রী সাদ্দাম হোসেন বলেন, রাস্তায় জ্যাম এত বাড়ছে, বাড্ডা থেকে নিউমার্কেট যাবো প্রায় আড়াই ঘণ্টা বাসে বসে আছি। এখনও অর্ধেক পথ শেষ হয়নি। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে হয়। অনেক যাত্রী পায়ে হেঁটেই চলে যাচ্ছেন। বয়স কম থাকলে আমিও হাঁটা শুরু করতাম।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।