রাজধানীতে নেই হরতালের প্রভাব, সড়কে তীব্র যানজট
বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলোর ডাকা হরতালের প্রভাব পড়েনি রাজধানীতে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে।
গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের জেরে রাজধানীতে যান চলাচল কিছুটা কম থাকলেও এখন চিত্র বদলেছে। তৃতীয় দফার হরতালে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকেই সড়কে দেখা যায় তীব্র যানজট।
ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ৮-১০ মিনিট পর পর সিগন্যাল ছাড়তে দেখা যায়। সেইসঙ্গে সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় হরতাল উপেক্ষা করেই স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীদের নির্বিঘ্নে এবং স্বাভাবিকভাবেই চলাচল করতে দেখা যায়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মগবাজার, শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে হরতালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৪২টি টহল দল এবং ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশ ও আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে টহল ও তল্লাশি।
চট্টগ্রামেও তীব্র যানজটের মধ্যে বিএনপিসহ কতিপয় বিরোধী দলের ‘হরতাল’ পালিত হচ্ছে। সকাল থেকেই নগরীর প্রতিটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।
নগরীর আগ্রাবাদ, চৌমুহনী, কদমতলী, দেওয়ানহাট, টাইগারপাস, জুবিলি রোড, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, স্টেশন রোড, টাইগারপাস, লালখানবাজার, ওয়াসা মোড়, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া এক্সেস রোড, কর্ণফুলী ব্রিজ এলাকা পরিদর্শনে গেলে প্রতিটি সড়কে তীব্র যানজট প্রত্যক্ষ করেন।
সব ধরণের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ সরকারি-বেসরকারি অফিস নির্ধারিত সময়েই খোলা হয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। পিকেটিং তো দূরে থাক, হরতালের সমর্থনে কোথাও কাউকে হালকা স্বরে স্লোগান দিতেও দেখা বা জানা যায়নি।
নগরীতে বিজিবি বা আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কোনো সদস্যকে দেখা যায়নি। এমনকি সাম্প্রতিক ‘হরতাল-অবরোধে’ নগর আওয়ামী লীগ ১৯ গুরুত্বপূর্ণ স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করলেও এ পথ পরিক্রমায় কোথাও কোনো সমাবেশ চোখে পড়েনি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।