রাজধানীতে গাড়ির চাপ, দূরপাল্লার বাস ছাড়ছে
নিজস্ব প্রতিবেদক:
অবরোধে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকেই রাজধানীতে বেড়েছে যান চলাচল। অন্যান্য অবরোধের দিন গণপরিবহনে যাত্রী কিছুটা কম থাকলেও খুব ভিড় দেখা গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর গাবতলী, আমিনবাজার, মিরপুর ১০, মহাখালী, শ্যামলী, কাজীপাড়া শেওড়াপাড়া, আগারগাঁও ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। তবে যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস ছেড়েছে অল্প। গাবতলী বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, অন্য সময় সকালের দিকে ৫ থেকে ১০টি বাস ছেড়ে যেত। সেখানে সকাল থেকে সূর্যমুখী ও ঈগল নামে দুটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে।
দূরের যাত্রী সংখ্যা কম। কিছুক্ষণ পরপর দুই-একজন করে আসছেন। তাদের একজন তন্ময় আহমেদ বলেন, ‘জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। অবরোধ জেনেও এসেছি। ভেবেছি কোনোভাবে যেতে পারব। কিন্তু এসে মহাবিপদে পড়েছি। বিকালের মধ্যে মাগুরা থাকতে হবে। সেজন্য অনেক সকালে এসেছি। কিন্তু গাড়ির দেখা এখনও পেলাম না।’
পরিবার পরিজন নিয়ে আসা শাহেদ জানান, ‘আমগোর এসব অবরোধ মানলে চলব না। কাজ করে খাওন লাগে। ঢাকায় ছিলাম কামে, বাড়ি গিয়ে আবার কামলা দিমু। কোন সরকার আইলো গেল, কেডা এখন অবরোধ দিলো- এসব দেখনের সময় নাই আমগোরে।’
ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার সংখ্যা একেবারেই দুই-একটি হলেও কিছুক্ষণ পরপর টেকনিক্যাল থেকে সেলফি পরিবহনের বেশ কয়েকটি বাস ছাড়ছে। এই বাস মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলাচল করে।
গাবতলী কোটবাড়ি এলাকার একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, অন্যান্য দিনের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। সকালে একটু কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ছে। অনেক সময় যানজট সামাল দিতে হচ্ছে। তবে ঢাকা থেকে আসা-যাওয়া গাড়ির সংখ্যা খুব বেশি দেখিনি।
ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার আলি মোহাম্মদ বলেন, ‘সকাল থেকে আমরা একটা বাস ছেড়েছি। খুলনা গেছে। এখন একটা বাস ছাড়ব, সাতক্ষীরা যাবে। যাত্রী হলেই আমরা বাস ছাড়ব। সকালের গাড়িতে ১২-১৩ জন যাত্রী ছিল। এখন ১৮ জন যাত্রী হয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর বাস ছাড়ব।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।