রাজধানীতে কোথাও যানজট, কোথাও ফাঁকা
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯২ শামসী সন , ২৬ জুলাই, ২০২৪ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কারফিউ ৭ ঘণ্টা শিথিলের কারণে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকেই অফিস-আদালত এবং স্বাভাবিক কাজে বের হয়েছেন নগরবাসী। একসঙ্গে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর কিছু কিছু সড়কে যানবাহনের চাপ রয়েছে। কোথাও আবার সড়ক ফাঁকা দেখা গেছে। এদিকে গণপরিবহন কম থাকায় রিকশা অথবা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন কম। তবে ব্যক্তিগত গাড়ির দখলে সড়ক। প্রধান প্রধান সড়কে প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা বেশি দেখা গেছে।
মহাখালী, তেজগাঁও ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তান এলাকায় অন্যান্য কর্মদিবসের মতোই যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে গণপরিবহন কম থাকায় পাশেপাশের কিছু সড়ক রয়েছে ফাঁকা।
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) জানায়, গতকাল সড়কে যেমন যানবাহনের চাপ ছিল, সেটি তেমন দেখা যায়নি। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি রয়েছে অনেক। কারফিউ চলা অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। তাই সড়ক ফাঁকাই আছে। তেমন যানজট নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)