আদালত:
রাজউকের ‘কোটিপতি কর্মচারীদের’ বিষয়ে তথ্য চায় হাইকোর্ট
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘কোটিপতি কর্মচারীদের’ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৫ এপ্রিলের মধ্যে দুদক ও রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মুহম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারক খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন।
এর আগে দৈনিক সমকালে ‘রাজউক চেরাগে বাড়ি গাড়ি প্লট দোকান’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, কেউ উচ্চমান সহকারী, কেউ নিম্নমান সহকারী, কেউ বা বেঞ্চ সহকারী। তবে এক জায়গায় মিল! সবাই কোটিপতি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণির ২০-৩০ হাজার টাকা মাসিক বেতনের কর্মচারী হলেও অনেকের রাজধানীতে রয়েছে এক বা একাধিক বহুতল বাড়ি, আধুনিক গাড়ি। অনেকের আছে প্লট, ফ্ল্যাট, দোকানপাট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা আছে। তবে তদন্তের গতি ধীর। অধিকাংশকে আইন স্পর্শ করছে না।
পরে প্রতিবেদনটি আদালতের নজরে এলে এ বিষয়ে রুলসহ আদেশ দেয় হাইকোর্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)