রাগ দূর করার সুন্নতী পদ্ধতি
এমন সময় একটা লোক এসে উনাকে কিছু কথা বললো। তাতে উনার খুব গোসসা পয়দা হলে তিনি সাথে সাথে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি সেই জমির মধ্যেই শুয়ে পড়লেন। আর এদিকে সেই ব্যক্তি বিস্ময়ে হতবাক হয়ে উনার দিকে চেয়ে রইলো। কিছুক্ষণ শুয়ে থেকে পরে উঠে দাঁড়ালেন। তিনি যখন উঠলেন, তখন সেই লোক বললো, ‘হুযূর! আপনি করলেন কি! আপনার পরিষ্কার কাপড় নিয়ে এই কাঁদামাটিতে শুয়ে পড়লেন?’ তিনি বললেন, ‘দেখ, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটা আদেশ মুবারক পালনার্থে আমি এরকম করলাম।’
হুযূর! কি সেই আদেশ মুবারক?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বলেছেন, ‘হে হযরত আবূ যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি স্মরণ রাখুন, যদি আপনার কোনো সময় গোসসা পয়দা হয়, তাহলে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন। আপনার গোসসা মিটে যাবে। যদি গোসসা না মিটে, তাহলে শুয়ে পড়বেন। আপনার গোসসা মিটে যাবে।’ আমি উনার সেই আদেশ মুবারক পালন করেছি। তোমার কথা শুনে আমার গোসসা পয়দা হয়েছিল। আমি সেজন্য দাঁড়ানো থেকে বসে গিয়েছি। বসার পরেও আমার গোসসা মিটেনি, আমি তখন মাটিতে শুয়ে পড়েছি, আমার গোসসা মিটে গিয়েছে।” সুবহানাল্লাহ!
এভাবেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সব সময়, সব অবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমস্ত আদেশ নির্দেশ মুবারক পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন এবং কামিয়াবী হাছিল করেছেন। সুবহানাল্লাহ!
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।