নিত্যপণ্যের উচ্চ দাম:
রমাদ্বান শরীফ কিভাবে কাটাবেন, দুশ্চিন্তায় মানুষ
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রমাদ্বান শরীফ উপলক্ষ্যে শুরু হয়েছে কেনাকাটা। তবে বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তা কাটছে না ক্রেতাদের। নিম্ন আয়ের মানুষেরা মাছ-গোশত কেনার আশা ছেড়ে দামের কারণে শাক-সবজি কিনেও স্বস্তি পাচ্ছেন না।
ছোট ছোট ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের অভিযোগ, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা পকেটে ভরছেন। সরকার সংশ্লিষ্টরা বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সাধারণ ক্রেতাদের ওপর দিয়ে বাড়তি দামের ধকল যাচ্ছে। এতে রমাদ্বান শরীফ এলেই সিন্ডিকেট চক্রের দামের চাপ পড়ছে ভোক্তাদের ঘাড়ে।
কেনাকাটা করতে আসা জনৈক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, মুদিখানার দোকান থেকে ছোলা, চিনি, তেল, ডাল ও বেসন কিনেছেন ঠিকই। কিন্তু সবকিছুর বাড়তি দামের জন্য কমিয়েছেন কেনাকাটা।
বাড়ি থেকে দুটি ব্যাগ সঙ্গে আনলেও একটি ব্যাগ না ভরতেই হিসেবের টাকা শেষ দাবি করে বোরহান কবির বলেন, রমাদ্বান শরীফে মাসে তো চলতে হবে। আগে জিনিসপত্রের দাম কম ছিল, যখন ইচ্ছে কিনতাম। কিন্তু এখন তো বাজার অনিয়ন্ত্রিত। দাম কমে না, শুধু মাসে মাসে বেড়েই চলছে। কিন্তু আমার বেতন তো মাসে মাসে বাড়ছে না। আগে তিন কেজি খেজুর কিনলেও এখন এক কেজি খেজুর কিনতে হচ্ছে। সবকিছুর দাম বেশি তাই অল্প অল্প করে কিনতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, এলসি জটিলতা ও বিদেশি ফলে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় খরচ ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে, ফলে দামও দ্বিগুণ। তাদের দাবি, খুচরা পর্যায়ে সব খেজুরের দামই ৫০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সিটি বাজারের ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ব্যবসার আর আগের মতো নেই। আগে আড়ৎদারকে ১ লাখ টাকা দিলে তিন-চার লাখ টাকার পণ্য হাতে পেতাম। কিন্তু এখন যে পরিমাণ টাকা, সেই পরিমাণ পণ্য। বাকি দিতে চায় না, আমদানি কম, খরচ বেশি, এলসি জটিলতাসহ বিভিন্ন কারণে এবার খেজুরের দাম বেড়েছে বলেও জানান তিনি।
রংপুর সিটি বাজারের সবজি বিক্রেতা শাহিন মিয়া বলেন, কোনো কিছুরই দাম কমছে না। বরং বাড়ছে। তাছাড়া আমদানির ওপর নির্ভর করে সবজির বাজার ওঠানামা করছে।
এদিকে রমাদ্বান শরীফ উপলক্ষে সিটি বাজার তদারকি করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কাঁচাবাজারসহ মাছ, গোশত, ফল বিক্রেতাদের দাম না বাড়ানোসহ পানি দিয়ে ওজন বাড়িয়ে ভোক্তাদের কাছে বিক্রি না করতে পরামর্শ দেন তারা। বেশকিছু দোকানদারকে পণ্যের মূল্য তালিকা না রাখায় সতর্ক করার পাশাপাশি বেশি দামে বিক্রি করার অভিযোগে জরিমানাও করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)