রড সিমেন্টের দামে ধস, মাথায় হাত ব্যবসায়ীদের
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্মাণসামগ্রীর বাজারে জুনের শেষ ভাগে রীতিমতো মূল্যপতন লক্ষ্য করা গেছে। রড ও সিমেন্ট এই দুই প্রধান নির্মাণ উপকরণের দামে মারাত্মক পতন ঘটেছে- যা গত কয়েক মাসের তুলনায় বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতে ব্যবসায়ীরা পড়েছেন চাপে। বিশেষ করে রডের ক্ষেত্রে দাম কমার প্রবণতা সবচেয়ে বেশি চোখে পড়েছে।
তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই দাম কমার ধারা কতটা স্থায়ী হবে, তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতি ও সরকারিভাবে নির্মাণ খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর। যদি পরিস্থিতির উন্নতি না ঘটে, তবে উৎপাদন খরচের তুলনায় দাম পড়ে গেলে শিল্প খাতেই সংকট তৈরি হতে পারে। জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত এক বছর দেশে সরকারি বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পের অনুমোদন কম থাকায় রড-সিমেন্টের বাজারে মন্দা ভাব দেখা দিয়েছে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকার বেছে বেছে সরকারি প্রকল্পের অনুমোদন দিচ্ছে।
রড-সিমেন্ট ব্যবসায়ীরা বলছেন, বাজারে বিক্রি কমে যাওয়ায় মজুত থাকা পণ্যের দাম কমাতে বাধ্য হচ্ছেন তারা।
মোহাম্মদপুরের এক রড-সিমেন্ট বিক্রেতা বলেন, ‘গত তিন সপ্তাহে বিক্রি অনেক কমে গেছে। মজুত ঝুঁকির মধ্যে পড়ায় আমরা দাম কমাতে বাধ্য হয়েছি।’ নির্মাণসামগ্রীর বাজারে এই মূল্যপতন সাধারণ মানুষের জন্য স্বস্তির হলেও উৎপাদন খাতে তা অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকার ও সংশ্লিষ্ট মহলের নজরদারি ও সুষম বাজার নীতি এখন আরও বেশি প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)