যেখানেই লুকিয়ে থাকুক সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বরিশাল জেলার মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজন সন্ত্রাসীর নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর। শুধু দক্ষিণাঞ্চলে নয় সারা দেশে তারা যেখানেই থাকুক না কেন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা নিচ্ছে।
তিনি বলেন, মুলাদি থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা নির্মাণ করা হচ্ছে, এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ-সুবিধা এ থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।