যুদ্ধের ধাক্কায় বাড়ছে ভর্তুকির পরিমাণ
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সরাসরি প্রভাবে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ অসহনীয় হয়ে উঠছে। আন্তর্জাতিক বাজারে তেল ও এলএনজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে তা সমন্বয় না করায় সরকারের ব্যয় বহুগুণে বাড়ছে।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাব বলছে, শুধু বিপিসি, পিডিবি ও পেট্রোবাংলা মিলিয়েই আগামী কয়েক মাসে ভর্তুকি দাঁড়াতে পারে প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি। ডলারের বিনিময় হার বৃদ্ধি, স্পট মার্কেট থেকে উচ্চ দামে জ্বালানি আমদানি এবং সরবরাহ ঝুঁকি মিলিয়ে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।
জ্বালানি তেলে প্রতি লিটারে বড় অঙ্কের লোকসান, বিদ্যুৎ উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের বিশাল ব্যবধান এবং এলএনজি আমদানিতে ব্যয় বৃদ্ধির ফলে রাষ্ট্রীয় অর্থনীতিতে চাপ ক্রমেই তীব্র হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দীর্ঘদিন এভাবে ভর্তুকি দিয়ে সরবরাহ ধরে রাখা সম্ভব নয়; তবে মূল্য বাড়ালে তা সরাসরি মূল্যস্ফীতি ও জনজীবনে চাপ বাড়াবে। ফলে একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা- এ দুইয়ের মধ্যে কঠিন ভারসাম্যের চ্যালেঞ্জে পড়েছে সরকার।
নবনির্বাচিত বিএনপি সরকার এপ্রিলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ¦ালানির দাম সমন্বয় করেনি। বিশ^বাজারে জ¦ালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, দেশে দাম সমন্বয় না করায় জ¦ালানি তেল বিক্রিতে অনেক বেশি ভর্তুকি পরিশোধ করতে হচ্ছে। বর্তমানে প্রতিদিন জ¦ালানি তেল বিক্রিতে বিপিসি শত কোটি টাকার ভর্তুকি দিচ্ছে। এ অবস্থায় পড়তে হয়েছে আরও দুটি সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ তেল গ্যাস খনিজসম্পদ করপোরেশনকে (পেট্রোবাংলা)।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি ছিল প্রায় ৬২ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে পিডিবি ধারণা করছে এটা প্রায় ৫৫ হাজার কোটি টাকা হবে। ডলারের দাম বাড়লে ভর্তুকির পরিমাণও বাড়বে।
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভর্তুকির হিসাবে দেখিয়েছে, মার্চ থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে ১ লাখ ১৭ হাজার ১৭১ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন করলেও গ্রাহক পর্যায়ে বিক্রি হবে ৬২ হাজার ১৭৩ কোটি টাকায়। ফলে সরকারকে ভর্তুকি দিতে হবে ৫৪ হাজার ৯৯৮ কোটি টাকা। জ¦ালানি ও ডলারের দাম বাড়লে খরচ আরও বাড়বে। এদিকে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ২০ হাজার ১৩৬ কোটি টাকা ভর্তুকি বাবদ দিতে চিঠি দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)