যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই, বেকায়দায় হাজার হাজার ভারতীয়
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচ কমাতে গণহারে ছাঁটাই করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয়রা। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে হাজার হাজার ভারতীয়। যারা যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমিয়েছিলো।
সংবাদমাধ্যম এনডিটিভি গত ২১ মে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা যে ছাঁটাই করেছে, এতে ভারতীয় এইচ-১ ভিসাধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যারা এ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যায় তারা যদি চাকরি হারায় তাহলে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে। নয়ত ফিরে আসতে হবে দেশে।
এনডিটিভি বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেই এমন নির্দেশনা দেওয়া আছে।
এই ভিসা মূলত স্পন্সর করে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাই চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকতে হলে নতুন কোনো কোম্পানিকে তাদের স্পন্সর করতে হয়।
তবে সম্প্রতি নতুন চাকরি পাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে। যা সেসব প্রবাসীর পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে।
অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআই-এর দিকে ঝুঁকে পড়ছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ চাকরি হারাচ্ছে।
শুধুমাত্র মেটাই তাদের ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া অ্যামাজন কর্মী কমিয়ে যাচ্ছে। লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে।
যেসব ভারতীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে তারা শুধুমাত্র কাজই করে না- সেখানে নিজেদের সন্তানদের বড় করছে, পড়াশোনা করাচ্ছে এমনকি বাড়িও কিনেছে। কিন্তু চাকরি হারিয়ে তাদের সবকিছু এখন শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। সূত্র: এনডিটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু পাচারের অভিযোগ তুলে পুলিশের গুলি, আহত শত শত মুসলিম
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণঅসন্তোষে ভেঙে পড়ছে গোটা ইউরোপের রাজনৈতিক স্থিতি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে বিদ্যুৎহীন ৮ হাজার পরিবার:
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












