যা রয়েছে খালেদাকে বিদেশে নেয়ার আবেদনে
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দুর্নীতির দুই মামলায় দ-িত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে এবং বিদেশে যাওয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছিলেন তার ভাই শামীম ইস্কান্দার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পক্ষে আবেদনটি নেওয়া হয়।
পরে ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সাজাপ্রাপ্ত কয়েদি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের আলোকেৃৃখালেদা জিয়ার দ-াদেশ শর্তসাপেক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত করা হলো।
শর্তদুটি হলো- ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
এই প্রজ্ঞাপন হওয়ার আগে খালেদা জিয়ার ভাইয়ের আবেদনে বলা হয়-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে সপ্তমবারের মতো দুটি শর্ত সাপেক্ষে ৬ (ছয়) মাসের জন্য মুক্তি দেওয়া হয়। তার মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে।
বেগম জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন এবং তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ২০২১ সালের ২৭ এপ্রিল ঢাকার এভারকেয়ার হাপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৪ দিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১৯ জুন হাসপাতাল থেকে তিনি ছাড়া পান। কিন্তু পুনরায় তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় ১৩ সেপ্টেম্বর আবারো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরে আসেন।
পরে আরও ৭ বার তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়। বর্তমানে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় অবস্থান করলেও অধিকতর উন্নত চিকিৎসার অভাবে এবং কোভিড পরবর্তী বিরূপ প্রভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি; উপরন্তু দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অতীব উদ্বেগের বিষয়, ইতোমধ্যে তিনি লিভার সিরোসিস এবং হৃদরোগে আক্রান্ত হয়েছেন, যার আধুনিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়।
তিনি আগের মতোই উঠে দাঁড়াতে পারেন না, এমনকি কারো সাহায্য ছাড়া ওয়াশ-রুম কিংবা শয়নকক্ষের বাইরেও যেতে পারেন না। জিয়ার জীবন রক্ষার্থে ও তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য জরুরী ভিত্তিতে উন্নতমানের ফিজিওথেরাপিসহ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দেশের বাইরে অ্যাডভান্সড মেডিকেল সেন্টারে চিকিৎসা নেওয়া অত্যাবশ্যক। এমতাবস্থায়, সব শর্ত শিথিল-পূর্বক তাকে স্থায়ীভাবে মুক্তি এবং বিদেশে গমনের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোস্ট গার্ডের হাতে ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার -ডা. জাহিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার -বাণিজ্যমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা -ডিএনসিসি প্রশাসক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার -তথ্য প্রতিমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের শত্রু চতুর্দিকে -দুদু
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে -ফখরুল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












