যার লজ্জা নাই তার ঈমান নেই
মুসলমান পরিবারে লজ্জা একটা বিরাট নিয়ামত ও ভিত্তি। লজ্জা থাকার ফলেই সন্তান যেমন বাবা-মার সামনে অনৈতিক আচরণ করতে পারে না তেমনি লজ্জার কারণেই বাবা-মাও অনৈতিক আচরণে প্রবৃত্ত হতে যায় না। আর এর পেছনে মূল অনুষঙ্গ হচ্ছে ঈমান।
হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, “যার লজ্জা নাই তার ঈমান নেই। ”
এই হাদীছ শরীফ উনার ভিত্তিতে সাবেত হয় যে, যারা ঈমান হারা কাফির মুশরিক তাদের লজ্জা নেই। তাই তারা বাবা-মার সামনে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারে। বাবা-মাও সন্তানদের প্রতি লজ্জার কথা চিন্তা না করে নিত্য নতুন সম্পর্ক গড়তে পারে। এর ফলে এখন তাদের মাঝে অবাধ যৌনাচার, লিভ টুগেদার, ‘বিয়ে বিচ্ছেদ, বিয়ে বহির্ভূত সন্তান জন্মদান কিরূপ বেড়েছে তা বলাই বাহুল্য।
বর্তমানে এই কাফির-মুশরিকদের সাথে মিল মুহব্বত রেখে তথাকথিত কিছু মুসলমান সেই 'লজ্জা ভূষণ' বাদ দিয়েছে। নাউজুবিল্লাহ! ছেলে-মেয়ে একাকার হয়ে নোংরামীতে মশগুল রয়েছে। নাউজুবিল্লাহ! স্বামী-স্ত্রী নামক সম্মানিত শব্দযূগল থেকে এরা বহিষ্কৃত হয়েছে। নাউজুবিল্লাহ! জান্নাতি সুধা পানে এরা অস্বীকৃত হয়েছে। নাউজুবিল্লাহ অশান্তি এদেরকে জড়িয়ে আছে। নাউজুবিল্লাহ!
অতএব, সকলে সাবধান হোন। লজ্জাকে লজ্জা মনে করুন। বেহায়াপনা বাদ দিয়ে পর্দাকে আঁকড়ে ধরুন। শালীনতা বজায় রাখুন। দেখবেন 'শান্তি' আপনাকে জান্নাতের দিকে ডাকবে। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক সকলকে যামানার মুজ্জাদ্দিদ তথা যিনি হক্কানী ওলী উনার উছীলায় সত্যিকার লজ্জা হাছিল করার তাওফীক দান করুন। আমীন!
-আহমদ আযীমা ফারহা।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।