শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

যানজট নিরসন ‘স্বপ্নই’ রয়ে গেলো

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:০৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:২৭
যানজট নিরসন ‘স্বপ্নই’ রয়ে গেলো
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় অটোরিকশায় রং করে যানজট নিরসনের প্রস্তাব ঝুলে গেছে। সেইসঙ্গে থেমে গেছে পরীক্ষামূলকভাবে ইজিবাইককে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও। স্থানীয় প্রশাসন ও পৌরসভার মধ্যে মতানৈক্যের কারণে এই উদ্যোগ সফল হয়নি।
অন্যদিকে, প্রচ- যানজটে শহরে এখন চলাচল করাই দায় হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় মানুষের চেয়ে অটোরিকশার পরিমাণ বেশি দেখা যায়। নিয়ম না মানা, যত্রতত্র পার্কিং ও বেপরোয়া চলাচল এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে। শহরকে চলাচল উপযোগী করে গড়ে তোলার এই প্রস্তাবনা এখন দাবি হিসেবে জাতীয় সংসদে পর্যন্ত উত্থাপিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতবছরের ১ আগস্ট থেকে বগুড়া শহরে যানজট নিয়ন্ত্রণে দুই রঙের ইজিবাইক চলার কথা ছিল। সিদ্ধান্ত মতো এর আগেই লাল ও সবুজ রঙে শহরে চলা ইজিবাইক বিভক্ত করার পরিকল্পনা ছিল। একদিন পরপর শহরে আলাদাভাবে লাল এবং সবুজ রঙের ইজিবাইকগুলো চলাচল করার কথা ছিল। প্রশাসনের এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল শহরবাসী। কিন্তু এই উদ্যোগ পরে আর আলোর মুখ দেখেনি। একইভাবে পরীক্ষামূলকভাবে দুই হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটিও থেমে আছে।
বগুড়ার সাবেক জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, লাল ও সবুজ রং করে জোড় ও বিজোড় সংখ্যায় দুইভাগে ভাগ করার কথা ছিল ইজিবাইকগুলো। একদিন পরপর ভাগ করে রিকশাগুলো চলাচল করতো। এছাড়া দুই হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লাইসেন্স পাওয়া এই দুইরঙা ইজিবাইকগুলোই শহরের ভেতরে চলাচল করার অনুমতি পেত। এতে শহরে যানজট কমে যেত। কিন্তু এসব সিদ্ধান্ত পরবর্তীতে নানা কারণে বাস্তবায়ন করা যায়নি।
দেখা গেছে, শহরে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও সেটি পরিকল্পিত নয়। অনেক সময় যানজটের চাপে তারাও দায়িত্ব ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। শহরের মূল পয়েন্ট দিয়ে একটি রেলপথ রয়েছে। এই রেলপথ দিয়ে ২৪ ঘণ্টায় ১৮ বার ট্রেন আসা-যাওয়া করে। প্রতিবার সড়কের সিগন্যালগুলো কমপক্ষে ৩০ মিনিট বন্ধ থাকে।
দোকানের চাপে বাধ্য হয়েই ফুটপাত থেকে রাস্তায় নামতে হচ্ছে পথচারীদের। এছাড়া শহরের প্রতিটি সড়কেই অবৈধ পার্কিংয়ের ছড়াছড়ি। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহনের দখলে থাকে শহরের ভেতরের রাস্তাগুলো।
সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সভাপতি মাছুদার রহমান হেলাল বলেন, শুধু দুই হাজার ইজিবাইকই নয়, আরও ১০ হাজার চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দিয়ে শহরে চলাচলের অনুমতি দেওয়া গেলে সড়কে শৃঙ্খলা ফিরবে। তা না হলে বেকারত্ব বাড়বে।
এ বিষয়ে বগুড়া পৌ র মেয়র রেজাউল করিম বাদশা বলেন, যানজট নিরসন কল্পে দুই হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়ার কথা ছিল। লাল ও সবুজ রঙে বিভক্ত হয়ে শহরে ইজিবাইকগুলো চলানোর পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে সেটি বাস্তবায়ন করা যায়নি। এখন চেষ্টা চলছে পরিকল্পিত উপায়ে যানজট নিরসনে কাজ করার। সেজন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করাসহ জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
এ বিষয়ে বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বগুড়া শহরে যানবাহনের ধারণক্ষমতা ২০ হাজার। অথচ সেখানে এর তিনগুণ বেশি যানবাহন চলাচল করে। ফলে যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আমরা চেষ্টা করছি। সবার সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে