সম্পাদকীয়-১
যানজট কমাতে নতুন সরকারের ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত যানজট নিরসনে ও ক্ষতি কমাতে সম্পূর্ণই ব্যর্থ হবে। যানজটের কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
যানজট প্রতিদিন ৫০ লাখ কর্মঘণ্টার মতো হচ্ছে। যানজটের কারণে মানবদেহের ৯টি দিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানজটসহ রাজধানীর সকল ভোগান্তি নিরসনের একমাত্র পথ বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ না করলে সরকার সংবিধানের ১৬ নং অনুচ্ছেদ ও ১৯ (১) অনুচ্ছেদ অমান্য করে শপথ ভঙ্গের মত অপরাধ করবে।
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২৫শে মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল পর্যায়ক্রমে দেশীয় পদ্ধতিতে অটোমেশনের আওতায় আনা হবে। শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হবে।
রাস্তার দু’পাশ দখলমুক্ত করা, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ, রেলক্রসিংয়ে অটো সিগন্যাল চালু এবং সিটি বাসকে জিপিএসের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(২)
প্রসঙ্গত আমরা মনে করি এসব সিদ্ধান্ত যানজটের ক্ষতি পূরণে বা যানজট নিরসনে আদৌ সফল হবে না।
এমনকী সভায় যারা উপস্থিত ছিলেন, তারা যানজটের সঠিক ক্ষতি সম্পর্কে সম্যক অবগত কীনা সে প্রশ্নও তুলেছেন অভিজ্ঞমহল।
বুয়েটের এক গবেষণায় বলা হয়েছে, যানজট প্রতিদিন ৫০ লাখ কর্মঘণ্টার মতো হচ্ছে। যা সরাসরি উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেল সঙ্কট। ইতোমধ্যে বেড়ে গেছে তেলের দাম। অতিরিক্ত দামে তেল কিনতে বাড়তি জ্বালানি খরচের পেছনে ব্যয় হচ্ছে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, যানজটের কারণে মানুষের ভোগান্তির পাশাপাশি জ্বালানির অপচয়, অতিরিক্ত পরিবহন খরচ এবং ব্যবসায়িক বিলম্ব মিলিয়ে বছরে চার-পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়। এমনকি বায়ুদূষণে ঢাকার অবস্থান বিশ্বের পরিবেশদূষণে প্রায়ই শীর্ষ অবস্থানে থাকছে। এতে করে মানুষের মধ্যে রোগ বেড়ে যাচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, রাজধানীতে যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ। অর্থাৎÑ যানজটে প্রভাব সরাসরি গিয়ে প্রভাব ফেলছে জাতীয় অর্থনীতিতে।
সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস)-এর সদ্য প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতি বাদ দিয়ে যানজটের কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এ ক্ষতি দেশের জাতীয় বাজেটের ২০% এবং তা জিডিপি’র ২.৫%। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাথাপিছু আয়ের ক্ষতি হচ্ছে, মাইনাস ৫.৮%। এ পরিসংখ্যান থেকে বুঝতে অসুবিধা হয় না, যানজট বছরের পর বছর ধরে অর্থনীতির কত বড় ক্ষতি করে চলেছে।
যানজটের কারণে মানবদেহের ৯টি দিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার পাশাপাশি নাগরিকদের সামাজিক যোগাযোগে প্রভাব পড়ছে। গণপরিবহনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের নানাভাবে নিগৃহীত হওয়ার বিষয়টিও আছে।
এক গবেষণায় দেখা গেছে, এশিয়ার শহরগুলোর মধ্যে ঢাকাতে বাস করা সবচাইতে স্ট্রেসফুল বা মানসিক চাপের ব্যাপার। এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল ঢাকার যানজট।
(৩)
দেশ স্বাধীনের পর আমরা ভেবেছিলাম, আমাদের উন্নয়ন হবে গোটা বাংলাদেশ জুড়ে। উত্তরের রংপুর থেকে দক্ষিণের বরিশাল; পূবের সিলেট থেকে পশ্চিমের রাজশাহী। সব এলাকাতেই শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুবিধার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কেন্দ্রের ঢাকা, রাজধানী ঢাকাতেই সবকিছু কেন্দ্রীভূত হবে না। অথচ আমাদের সব নজর এখনো ঢাকার দিকে।
সংবিধানে ১৯(১) লেখা, ‘মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন’।
অথচ আমাদের পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, ঝালকাঠি, পিরোজপুরসহ অনেক এলাকার দারিদ্র্য এখনো অনেক বেশি। ফলে রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র মানুষেরা এসে ভিড় করে ঢাকা শহরে। কাজের আশায়, খেয়ে পড়ে একটু বেঁচে থাকবার আশায়।
কর্মসংস্থানের সুযোগগুলো দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হয়নি। সব কাজের সুযোগ যেন ভিড় করেছে ঢাকা, আর ঢাকার আশেপাশের দুই জেলা গাজীপুর আর নারায়ণগঞ্জে। মেগাসিটি ঢাকার পরিবেশ, প্রতিবেশ আর বাসযোগ্যতা ধ্বংস করে আমরা উন্নয়ন আর কর্মসংস্থানের এককেন্দ্রিক মডেল দাঁড় করিয়েছি। এই মডেল দেশের উন্নয়ন ভারসাম্যতা অস্থিতিশীল করে তুলেছে। এটা তাই টেকসই নয়।
সংবিধানের ১৬ ধারায় অঙ্গীকার করা হয়েছিলো, ‘নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন’। কিন্তু রাষ্ট্র তা করেনি।
একইভাবে, দেশের উন্নয়ন বাজেটের অনেকটাই ব্যয় হয় ঢাকায়। এক গবেষণা প্রতিবেদনে দেখা যায় ঢাকা জেলা দেশের মোট উন্নয়ন বরাদ্দের ২১ শতাংশ পাচ্ছে।
(৪)
রাজধানীবাসীকে যানজটমুক্ত করার জন্য গত ১০ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আরো অনেক প্রকল্প বাস্তবায়নাধীন। এসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় লাখো কোটি টাকা।
কিন্তু এর বিপরীতে সরকার যদি যানজটের নিরসনের এই লাখো কোটি টাকায় উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ সাধন করে তাহলে অবিলম্বে রাজধানীই শুধু নয় সারাদেশই উন্নত ও বসবাসের জন্য সাবলীল হয়ে উঠবে। সরকার যদি রাজধানীকে বিকেন্দ্রীকরণ করে, তাহলে এই জনজট তথা যানজট বা শব্দজট সারাদেশে ভাগ হয়ে যায়। যদি রাজধানীর বড় বড় হাসপাতাল, কলকারখানা, চাকরিকেন্দ্রিক প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন কার্যালয়, আইনি কার্যালয় ইত্যাদি দেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে দেয়া হয়, তাহলে মানুষ শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে সেসব জেলাগুলোতেও ছুটবে। এতে করে চাপ কমে আসবে রাজধানীর উপর এবং যানবাহন সংখ্যাও কমে গিয়ে রাজধানীর জন্য সহনীয় হবে। এতে আর সরকারের সড়ক উন্নয়ন ও যানজট নিরসনের অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর জন্য আলাদাভাবে প্রতি বছর বাজেটে লাখো কোটি টাকা বরাদ্দ রাখতে হবে না।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












