যমুনা নদী কমানোর পরিকল্পনা ‘সর্বনাশা’
নিজস্ব প্রতিবেদক:
১ হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী নদী যমুনাকে ছোট করার চিন্তা ভাবনা করছে সরকার! প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হবে ৮৯৬ কোটি ৩৭ লাখ টাকা। আর বাংলাদেশ সরকার এতে ঢালবে ২১৩ কোটি ৫৮ লাখ টাকা।
এমন উদ্ভট চিন্তাভাবনা পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাথায় কীভাবে এলো সে প্রশ্ন দেশের সর্বস্তরের মানুষের। আর নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি মনে করে, এমন পরিকল্পনা ‘সর্বনাশা’।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ মন্তব্য করেন। সংগঠনের পক্ষে তারা প্রয়োজনীয় গবেষণা না করে যমুনা নদীর প্রশস্ততা কমানোর প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নাগরিক সংগঠনটির নেতারা বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যমুনা নদীর প্রশস্ততা ১৫ কিলোমিটার থেকে সাড়ে ৬ কিলোমিটার কমানোর যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছে তা বিজ্ঞানসম্মত নয় এবং অযৌক্তিক। গবেষণা ছাড়া এমন পরিকল্পনাকে সর্বনাশা।
এত বড় নদীতে এ ধরনের অপরিণামদর্শী প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে মাথাপিছু বৈদেশিক ঋণের বোঝা বাড়বে; অন্যদিকে নিকট ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে।
গবেষণা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করা হলে নদী সংকোচনের ফলে অনেক এলাকায় পানিপ্রবাহ থাকবে না। সেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে। একই সঙ্গে কৃষি, মৎস্যসম্পদ, প্রাণ-বৈচিত্র্য ও বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। ভবিষ্যতে যমুনা নদীর ডাউনস্ট্রিমের পরিবেশ এবং পদ্মা ও যমুনা সেতুসহ অন্যান্য স্থাপনার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
জানা গেছে, পরিকল্পনা অনুসারে ‘যমুনা নদীর তীর রক্ষা এবং ঝুঁকি প্রশমনে টেকসই অবকাঠামো’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পটি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।