৯১৯১
যমুনার ভাঙনে দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
যমুনার পানি কমায় বগুড়ার ধুনটের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে| কয়েকদিনের আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে উপজেলার সরাবারই গ্রামের সমতল ভূমি| ভাঙন ধেয়ে আসছে জনবসতির দিকে| ফলে দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের মানুষ|
সরেজমিন দেখা যায়, যমুনা নদীর ভাঙন-রোধে ২০০১ সালে সরাবারই ও তার এক কিলোমিটার ভাটিতে বানিয়া-জান সঁপার নির্মাণ করা হয়েছে| এ সঁপার নির্মাণের ফলে সরাবারই ও বানিয়া-জান গ্রামের মাঝখানে আবাদি জমি ও জনবসতি রক্ষা হয়েছে| কিন্তু কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে| পানি কমার সঙ্গে নদীতে প্রবল স্রোত বইছে|
সরাবারই থেকে বানিয়া-জান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে| এক সপ্তাহের ভাঙনে হারিয়ে গেছে চাষের জমি ও জীবনের নির্ভরতা| ফলে ভাঙন আতঙ্কে দিশেহারা নদী পাড়ের মানুষ|
স্থানীয়রা জানান, এখান থেকে প্রতি বছর অবৈধভাবে বালু উত্তোলন করা হয়| সে সময় কোনো ব্যক্তি প্রতিবাদ করতে পারতো না| প্রতিবাদ করলে তাদের হুমকি দেয়া হতো| এখন তার খেসারত দিচ্ছে এলাকাবাসী| নদীতে কয়েকদিন ধরে পানি কমতে শুরু করেছে| পানি কমার ফলে ভাঙনও দেখা দিয়েছে| কিন্তু ভাঙন-রোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না|
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা যমুনা নদীর ভাঙন স্থান পরিদর্শন করেছেন| আমাদের প্রস্তুতি রয়েছে| তাই নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই| ভাঙন-রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)