যমুনার চরে গাড়ল পালনে সফলতা, ঝুঁকছেন অনেকে
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সামিন, ১৩৯১ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে মরুর দেশের গাড়ল শোভা পাচ্ছে। এ গাড়ল পালন করে সফল হয়েছেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আশরাফ আলীর মতো অনেক। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ১৯টি খামার গড়তে সহযোগিতা করেছেন আশরাফ আলী। তাকে অনুসরণ করে উপজেলায় আরও ২৫টি গাড়লের খামার গড়ে উঠেছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধাপ গ্রামের অবসরপ্রাপ্ত সিভিল প্রকৌশলী আশরাফ আলী আগে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২০২০ সালে তিনি অবসর গ্রহণ করেন। এরপর তার মাথায় আসে গাড়ল পালনের চিন্তা। পরের বছর তিনি যশোরের বেনাপোল থেকে প্রতিটি ২০ থেকে ২২ হাজার টাকা মূল্যে ৩০টি গাড়ল কেনেন।
গত দুই বছরের ব্যবধানে তার খামারে এখন ১৫০টি গাড়ল রয়েছে। খামারের নাম দিয়েছেন ‘যমুনা গাড়ল খামার’। ইতোমধ্যে ৩৫ লাখ টাকার গাড়ল বিক্রি করেছেন। এখানে কেজিপ্রতি লাইভ ৫০০ টাকা দরে বিক্রি হয়। খুচরা গোশত কেজিপ্রতি এক হাজার টাকা পড়ে।
প্রকৌশলী আশরাফ আলীর ছেলে সারিয়াকান্দি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুস শাহাদত শাওন জানান, কাজের অবসরে তিনি বাবার খামারের সার্বিক বিষয় দেখাশোনা করেন। দুজন কর্মচারী ছাড়াও সার্বক্ষণিক একজন গ্রাম্য চিকিৎসক রয়েছেন। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে থাকেন।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ১৯টি গাড়ল খামার গড়তে সহযোগিতা করেছেন তারা। এ ছাড়া তাদের অনুসরণ করে সারিয়াকান্দির বিভিন্ন গ্রামে ২৫টি গাড়লের খামার গড়ে উঠেছে। গাড়ল দেশি ছাগলের মতো লতা, পাতা, ঘাস সব কিছু খায়। একটা পুরুষ গাড়ল ৬০ থেকে ৬৫ কেজি ও নারী গাড়ল ৩০ থেকে ৩৫ কেজি হয়। জবাই করার পর প্রতিটি গাড়ল থেকে অর্ধেকের কিছু বেশি গোশত পাওয়া যায়।
নাজমুস শাহাদত শাওন আরও জানান, গাড়লের গোশত গন্ধহীন। খেতে অনেক স্বাদ। সর্বোপরি কোলেস্টেরলমুক্ত। এ কারণে দিন দিন গাড়লের গোশতের চাহিদা বেড়েই চলেছে। তারা বগুড়া শহরের বিভিন্ন হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় গাড়ল সরবরাহ দিয়ে থাকেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সারিয়াকান্দি শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, কোলেস্টেরল কম থাকায় তিনি প্রায় গাড়লের গোশত কেনেন। এ গোশতে চর্বি এত কম যে, খাবার পর সাবান দিয়ে হাত পরিষ্কার না করলেও চলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)