যন্ত্রণায় কাতরাচ্ছে আকাশ!
চট্টগ্রাম সংবাদদাতা:
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নগরের মুরাদপুর এলাকায় গত ১৬ জুলাই আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় গ্যারেজ মিস্ত্রি এনামের সন্তান আকাশ। ১৮ বছরের এই ছেলে ১০দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যন্ত্রণায় কাতরাচ্ছে।
নগরের আতুরার ডিপো এলাকার বাসিন্দা গ্যারেজ মিস্ত্রি এনামের আয় দিয়ে চলে চার সদস্যের পরিবার। বাবাকে সহায়তার আশায় মুরাদপুরে একটি গ্যারেজে কাজ শিখছিল আকাশ। এনাম বলেন, আকাশের অপারেশনের জন্য ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়েছি। সঙ্গে আছে ওষুধের দাম। ছেলে কখন সুস্থ হয়ে উঠবে-জানি না।
প্রতিদিনের মতো সেদিনও বাসা থেকে দুপুরে ভাত খেয়ে কাজে যাওয়ার সময় মুরাদপুরে রাস্তায় গুলিবিদ্ধ হয় আকাশ। প্রায় দুই ঘণ্টা পর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।
এদিকে ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন মা পারভীন আক্তার। আকাশের বড় বোন শারমিন আক্তার বলেন, আমরা গরিব মানুষ। ভাই গ্যারেজে কাজ শিখছিল। এখন হাসপাতালে পড়ে আছে। কথাও বলতে পারছে না। মুখে খাবার দিতে ডাক্তারদের নিষেধ আছে। কেউ আর্থিক সাহায্য করেনি। এভাবে কতদিন থাকতে হবে- জানি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)