-মোট ইলিশের ৭০ ভাগই বরিশাল অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল অঞ্চল দুধ, ডিম ও গোশতের সাথে মাছের উৎপাদনও এখন চাহিদার প্রায় দ্বিগুণের কাছে। তবে নানা সীমাবদ্ধতা সত্বেও গত এক দশকে দক্ষিণাঞ্চলে মাছের উৎপাদন প্রায় ৭৫% বৃদ্ধি পেয়ে ৩ লাখ টন চাহিদার বিপরীতে এখন প্রায় আড়াই লাখ টন উদ্বৃত্ত এলাকা। এমনকি গত এক দশকে দেশে মাছের উৎপাদন ৫৩% বাড়লেও প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল অঞ্চলে মৎস্যখাতে প্রবৃদ্ধির হার ৭৫%।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, কৃষি ফসলের চেয়ে মাছে মুনাফা বেশী হওয়ায় বরিশাল অঞ্চলের মানুষ মাছ চাষে ঝুকছে। তবে ২০০৮ সালে ঘূর্ণিঝড় সিডর’এর পরে ‘মহাশেন, আম্পান, আয়লা ও সিত্রং ও হামুন’-এর মত ঘূর্ণিঝড় সহ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রবল বর্ষণে বরিশাল অঞ্চলের বিপুল সংখ্যক মাছের ঘের, পুকুর ও দিঘি প্লবিত হয়ে কোটি কোটি মাছ ও পোনা ভেসে গিয়ে চাষিরা সর্বস্বান্ত হচ্ছে বার বার। তবে তারা দমে থাকেন নি। বরিশাল অঞ্চলের ৪২টি উপজেলাতেই মাছ চাষে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বরিশলের ১১টি নদ-নদীকে অভয়াশ্রম ঘোষনা করা হয়েছে। যা এ অঞ্চলের উন্মুক্ত পানির স্থানগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ঠ সহায়ক ভূমিকা পালন করছে বলে জানা গেছে।
বরিশাল অঞ্চলে প্রায় ৪ লাখ ২৭ হাজার পুুকুর ও দীঘি, ৬৬৭টি বরোপীট, ৯০টি প্রবাহমান নদ-নদী, ৪৩টি বিল, একটি বাঁওড় বা মরা নদী, প্রায় দেড় হাজার খাল ও সোয়া ৬শ প্লাবন ভূমি সহ মোট ৫৪ লাখ ৫৬ হাজার হেক্টরে কম বেশী মাছ উৎপাদন হচ্ছে। এসব পানির স্থানগুলোতে মাছের উৎপাদন ২০০৮-০৯ সালে ২ লাখ ৯৮ হাজার টন থেকে ২০১৭-১৮ অর্থ বছরে ৫ লাখ ২৩ হাজার টন ও ’২১-২২ অর্থ বছরে তা প্রায় ৫ লাখ ৩২ হাজার টনে উন্নীত হয়েছে। যার মধ্যে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৭০ হাজার টনের মত। ২১-২২ অর্থ বছরে দেশে ইলিশের সহনীয় আহরন ছিল ৫.৬৬ লাখ টন।
এছাড়াও বরিশাল অঞ্চলের ৮টি উপজেলার প্রায় ৩ হাজার মৎসজীবী বছরে দেড় থেকে ২ হাজার টন শুটকী উৎপাদন করেছে। যার পুরোটাই ছিল রোদে শুকানোর মত লাগসই প্রযুক্তির এবং কীটনাশক মূক্ত বলে মৎস্য অধিদপ্তর জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।