শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মেঘনার ভাঙনে বিলীন ৩৩ বিদ্যালয়

-হুমকির মুখে আরও ১০টি
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, রাত ১২:৩৯
মেঘনার ভাঙনে বিলীন ৩৩ বিদ্যালয়

লক্ষ্মীপুর সংবাদদাতা:
মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায়। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে মেঘনায় বিলীন হয়েছে দুই উপজেলার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ৩০ হাজার একর ফসলি জমি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ, কাঁচা-পাকা সড়কসহ অসংখ্য মসজিদ, বিভিন্ন স্থাপনা ও হাটবাজার। নতুন করে ভাঙনের মুখে রয়েছে আরও ১০টি বিদ্যালয়।
সরেজমিনে দেখা গেছে, নদীর ভাঙন কাছাকাছি চলে আসায় জোয়ারের সময় চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। বাস্তবায়নাধীন বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে প্রতিষ্ঠানগুলো নদীতে বিলীন হতে বেশি সময় লাগবে না।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৭০ সালের দিকে মেঘনার তীরবর্তী কমলনগর উপজেলার চরকালকিনি ও চরফলকন এবং রামগতি উপজেলার চরআলেকজান্ডার, চরআব্দুল্লাহ, চরআলগী, চররমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নগুলোতে মেঘনার ভাঙন শুরু হয়। অব্যাহত এই ভাঙনে অসংখ্য গ্রাম সম্পূর্ণ এবং বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। এ ভাঙনের শিকার হয় ওই সব গ্রামের ২১টি সরকারি ও ১২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে কমলনগর উপজেলার ১৪টি ও রামগতি উপজেলার ৭টিসহ ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমলনগর উপজেলার ৪টি মাদ্রাসা ও ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং রামগতি উপজেলার ২টি মাদ্রাসা ও ২টি মাধ্যমিক বিদ্যালয়সহ ১২টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সময়ে ভাঙনের শিকার হওয়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অন্যত্র স্থানান্তরিত হয়েও একাধিকবার ভাঙনের শিকার হয়। এখনও ভাঙনের হুমকিতে রয়েছে কমলনগর উপজেলার ৬টি এবং রামগতি উপজেলার ৪টিসহ আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো ভাঙনের ১০০ থেকে ৩০০ মিটারের মধ্যে চলে আসায় জোয়ারের সময় পানিতে আঙিনা ও যাতায়াতের পথ তলিয়ে যায়।
দক্ষিণ-পশ্চিম চরফলকন ইসলামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানারা আক্তার জানান, মেঘনার ভাঙন ইতোমধ্যে বিদ্যালয় ভবনের ১০০ মিটারের মধ্যে চলে এসেছে। বিদ্যালয় এলাকার কিছু অংশ নদীতে বিলীন হওয়ায় শিক্ষার্থীও কমে গেছে।
কমলনগর উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম জানান, ভাঙনের মুখে পড়ায় বিভিন্ন সময়ে ১৪টি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এখন যেগুলো হুমকির মুখে পড়বে নিয়মতান্ত্রিকভাবে সেগুলো স্থানান্তর করা হবে। রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিদার হোসেন জানান, বিভিন্ন সময়ে উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা মেঘনার ভাঙনের শিকার হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো নানান সমস্যার মুখে পড়ে। বর্তমানে আরও কিছু প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্ভোগে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, কমলনগর ও রামগতি উপজেলাকে রক্ষায় ২০২১ সালের ১ জুন একনেক সভায় ৩ হাজার ৮৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সে কাজ এখনও চলমান। শ্রমিক সংকটের কারণে কিছু ঠিকাদার কাজ সাময়িক বন্ধ রেখেছেন। পুনরায় কাজ শুরু করতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে