“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
মহান আল্লাহ পাক উনার হাবীব মাহবুব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “দেখ- আমি দু’টো নসীহত তোমাদের জন্য রেখে যাচ্ছি। একটা হচ্ছে- কথা বলে, আর একটা কথা বলে না। যেটা কথা বলে সেটা হচ্ছে- পবিত্র কুরআন শরীফ। পবিত্র কুরআন শরীফ পড়ে পড়ে নসীহত হাছিল করবে। আর যেটা কথা বলে না, সেটা হচ্ছে- নির্বাক-মৃত্যু, কথা বলেনা। মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করবে।”
কাজেই প্রত্যেক ব্যক্তিরই দায়িত্ব হচ্ছে পবিত্র কুরআন শরীফ পড়ে পড়ে নসীহত হাছিল করবেন এবং মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করবেন, অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করে দিবেন। কারণ দুনিয়ার মুহব্বত যদি কেউ দূর করে দিতে পারে, তাহলেই ঐ ব্যাক্তির পক্ষে হাক্বীক্বীভাবে মহান আল্লাহ্ পাক উনার পবিত্র মুহব্বত মুবারক এবং মহান আল্লাহ পাক উনার হাবীব মাহবুব নূরে মুজাসসাম হযূও পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মুহব্বত মুবারক অর্জন করা সম্ভব। অন্যথায় কখনোই কারো পক্ষে সম্ভব হবেনা। যতই কোশেশ করুক না কেন, দুনিয়ার মুহব্বত দূর না করা পর্যন্ত কারো পক্ষে সেটা হাছিল করা সম্ভব হবেনা। আগে দুনিয়ার মুহব্বত দূর করতে হবে, তারপর তার জন্য কামিয়াবী।
এজন্য বলা হয়েছে, কিতাবে উল্লেখ করা হয়েছে, নৌকার নীচে যখন পানি থাকে, তখন সেই নৌকা খুব এতমিনানে চলবে। পানি থাকার কারণে নৌকার সাহায্য হবে। নৌকাটা এতমিনানে চলবে। পানি যখন নৌকার উপরে উঠে যাবে, তখন নৌকাটা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ নৌকাটা ডুবে যাবে। ঠিক মানুষ যদি দুনিয়ার উপর দিয়ে বিচরণ করে, তবে সে চলতে পারবে। যখন তার অন্তরের মধ্যে দুনিয়া প্রবেশ করবে, তখন সে ধ্বংস হয়ে যাবে। সে যদি দুনিয়ার উপরে বিচরণ করে অর্থাৎ দুনিয়া যদি হাতে রাখে, পকেটে রাখে, তবে দুনিয়ায় সে চলতে পারবে এতমিনানে। কিন্তু যদি সে তার অন্তরের মধ্যে দুনিয়া প্রবেশ করায়ে দেয়, তবে সে নিজে ডুবে যাবে, সে ধ্বংস হয়ে যাবে।
-আহমদ মাশুক মারজান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।