ডাচ-বাংলার টাকা ছিনতাই:
মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার
, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গত জুমুয়াবার (১৭ মার্চ) সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির গাড়িচালক ছিলেন সোহেল।
এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার হলো। আর সোয়া ১১ কোটি টাকার মধ্যে চতুর্থ দফায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে সাত কোটি ৮৯ লাখ ছয় হাজার টাকা। সবশেষ সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের অন্যতম সোহেল রানা। তিনি এক সময় মানি প্ল্যান্ট লিংক কোম্পানির গাড়িচালক ছিলেন। গাড়িচালক থাকার কারণে কোম্পানির টাকা আনা-নেওয়ার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতেন তিনি। গাড়িচালক থাকার সময় লুট করা গাড়ির নকল চাবিও বানিয়েছিলেন সোহেল রানা। তার কাছ থেকে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ আরও বলেন, ঘটনার দিন তিন কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হলেও কোনো গ্রেফতার ছিল না। এরপর ১১ মার্চ ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার ও ৮ জনকে গ্রেফতার করা হয়।
পরে ১৪ মার্চ ৫৮ লাখ ৭ হাজার টাকাসহ ৩ জনকে গ্রেফতার করে ডিবি। সবশেষ গত জুমুয়াবার ৮৭ লাখ ৫০ হাজার টাকা, এবং ২০ লাখ টাকা মূল্যের মাইক্রোবাসসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির দাবি অনুযায়ী, সোয়া ১১ কোটি টাকা লুট হয়। এর আগে গ্রেফতার আকাশ লুটের টাকা থেকে ২০ লাখ টাকায় মাইক্রোবাস কিনেন বলে ডিবিকে জানিয়েছিলেন।
গ্রেফতার আরেক মূল পরিকল্পনাকারী আকাশকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৯ মার্চ ঘটনার দিন তিনি ২০ লাখ টাকা দিয়ে একটি নোহা মাইক্রোবাস কেনেন। পরবর্তীতে ডিবি মিরপুর জোনাল টিম রাজধানীর খিলক্ষেত থেকে উদ্ধার করে মাইক্রোবাসটি।
এর আগে ৯ মার্চ রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই হয়। সশস্ত্র একটি চক্র মানি প্ল্যান্ট লিংকের গাড়ি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)