মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
ভারতে একই সঙ্গে দুটি আদালতের দুটি ভিন্ন রায় নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। দিল্লিতে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের মাত্র ৭ বছরের কারাদ- দেয়া হলেও, গুজরাটে গরু গোশত প্রক্রিয়াজাতকরণের অপরাধে তিন মুসলিমকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদ-। এই দুই রায়ের পর কট্টর মুসলিমবিদ্বেষী দেশটির আইনি ব্যবস্থার অসমতা ও দ্বিমুখী নীতি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
গত সোমবার গুজরাটের গান্ধীনগর জেলার কালোল সেশনস কোর্ট চরম বিতর্কিত ও নজিরবিহীন রায়ে ২৭৭ কেজি গরু গোশত বহনের অভিযোগে তিন মুসলিম যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- ওয়াসিম শাহাবুদ্দিন কুরেশি, মোহাম্মদ রফিক কুরেশি এবং আশফাক ওরফে সালমান বাহেলিম।
অন্যদিকে, গত ২৮ অক্টোবর ২০২০ সালের দিল্লি দাঙ্গার সময় ২২ বছর বয়সী মোহসিন নামের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের সাজা বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। হিন্দুত্ববাদী খুনি আমান কাশ্যপ, দেবেন্দর কুমার, প্রদীপ রায়, আশিস এবং অরুণ কুমারকে মাত্র ৭ বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়।
এই দুই ভিন্ন রায়ের তুলনামূলক চিত্র সামনে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি বহুল আলোচিত পোস্টে বলা হয়েছে, একজন মুসলিমকে হত্যার দায়ে ৭ বছরের জেল, আর একটি প্রাণীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদ-।
সমালোচকদের মতে, মানুষের জীবন ও মানবাধিকারের চেয়ে পশুর মর্যাদা যখন আদালতে বড় হয়ে ওঠে, তখন বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।