মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৯১)
৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর্বদা মুতাওয়াজ্জেহ বা রুজু থাকবে।
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-
مَرَّ عُمَرُ عليه السلام بِمُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ وَهُوَ يَبْكِي، فَقَالَ: مَا يُبْكِيكَ يَا مُعَاذُ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: أَحَبُّ الْعِبَادِ إِلَى اللهِ تَعَالَى الْأَتْقِيَاءُ الْأَخْفِيَاءُ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِذَا شَهِدُوا لَمْ يُعْرَفُوا، أُولٰئِكَ هُمْ أَئِمَّةُ الْهُدَى وَمَصَابِيحُ الْعِلْمِ.
অর্থ: “একবার সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি ফকীহুল উম্মত হযরত মুয়াজ ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি উনাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, হে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি মহান আল্লাহ পাক উনার অতি প্রিয় বান্দা হচ্ছেন “আতকিয়া আখফিয়া (রিয়া বা লৌকিকতা মুক্ত, অধিক পরহেজগার, মুত্তাকী)। যখন উনারা অনুপস্থিত হন বা লোক চক্ষুর আড়ালে থাকেন তখনও উনাদের তালাশ করা হয় না। আর যখন উনারা (লোক সমাজে) উপস্থিত থাকেন তখন উনাদের কেউ চেনে না। অর্থাৎ সাধারণ লোকেরা উনাদের হাকীকী পরিচয় লাভ করতে পারে না। আর উনারাই হচ্ছেন হিদায়েতের ইমাম তথা সঠিক পথ প্রদর্শনকারী এবং ইলিমের বাতিস্বরূপ।” (হিলয়াতুল আউলিয়া ১/১৫)
এ প্রসঙ্গে বলা হয়, একদিন হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি এবং ইমামুল মুহাক্কিকীন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনারা কোন এক স্থানে একত্রিত হয়েছিলেন। ইতোমধ্যে হযরত হাবীব আজমী রহমতুল্লাহি আলাইহি সেখানে হাজির হলেন। উনাকে দেখে ইমামুল মুহাক্কিকীন, ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনারা বললেন, “আজ হাবীব আজমী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট দু’একটি কথা জিজ্ঞেস করবো।”
হযরত ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি বললেন, “তিনি এক ভিন্ন প্রকৃতির লোক। উনার কাছে কোন কিছু জিজ্ঞেস না করাই ভাল।”
হযরত হাবীব আজমী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাদের নিকট গিয়ে আসন গ্রহণ করার পরই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে বললেন, “আচ্ছা শেখ ছাহিব! মনে করুন, এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযের এক ওয়াক্ত আদায় করেনি, কোন ওয়াক্ত আদায় করেনি তাও তার স্মরণ নেই, এমতাবস্থায় লোকটি কী করবে?” হযরত হাবীব আজমী রহমতুল্লাহি আলাইহি বললেন, “মনে হয় লোকটি গাফিল। তাই তার কিছু শিক্ষার প্রয়োজন আছে। লোকটির পুরো পাঁচ ওয়াক্ত নামাযই আদায় করতে হবে।” হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি উনার এ তাৎপর্যপূর্ণ ও জ্ঞানগর্ভ জাওয়াব শুনে অবাক হয়ে গেলেন। (তাজকিরাতুল আউলিয়া)
হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা হচ্ছেন ইলিমের প্রকৃত ধারক-বাহক। যদিও উনাদের হাকীকী পরিচয় উপলব্ধি করা কঠিন। কেননা অনেকেই উনাদের জাহিরী অবস্থা লক্ষ্য করে সাধারণ লোকদের গন্ডিভুক্ত মনে করে থাকে। প্রকৃতপক্ষে উনারা সাধারণভাবেই দুনিয়ার যমীনে অবস্থান করেন, সাধারণ লোকদের সাথে চলাফেরা, খাওয়া-দাওয়া ও জীবন-যাপন করলেও উনাদের এ সমস্ত কার্য সম্পাদন করার পিছনে থাকে মহান আল্লাহ পাক উনার ও উনার সম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশ মুবারক পালন তথা উনাদের সন্তুষ্টি ও রেজামন্দী মুবারক। আর সাধারণ লোকদের ক্ষেত্রে থাকে তাদের নফসানিয়াত তথা প্রবৃত্তির দাসত্ব। সুতরাং দুনিয়াবী প্রয়োজনীয় কাজ-কর্ম একইরূপ হলেও উদ্দেশ্য ও লক্ষ্য থাকে ভিন্নরূপ।
একবার মহান আল্লাহ পাক উনার জনৈক ওলী, বুযূর্গ ব্যক্তি অনেক মুরীদ-মু’তাকিদ, মুহিব্বীন ও আশেকীন দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তিনি উনার মুরীদ-মু’তাকিদদেরকে মহান আল্লাহ পাক উনার মতে মত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হওয়ার জন্য মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী নছীহত করছিলেন। এক পর্যায়ে সকলের উদ্দেশ্যে বললেন, “দেখ! আজ দীর্ঘ দশ বৎসর যাবত আমি কোন খাদ্য-পানীয় গ্রহণ করি না এবং আহলিয়া বা স্ত্রীর নিকটবর্তী হই না।” বুযূর্গ ব্যক্তির এ হিকমতপূর্ণ কথা উনার আহলিয়ার (স্ত্রীর) কর্ণগোচর হলো। যথারীতি মজলিস শেষ হলো। সকলেই স্ব-স্ব স্থানে চলে গেলেন। বুযূর্গ ব্যক্তির আহলিয়া (স্ত্রী) উনাকে বললেন, “আপনি লোকদেরকে কী বললেন? অথচ আপনি প্রতিদিনই পানাহার করেন। আর আমার নিকটবর্তীও হয়ে থাকেন।”
সেই বুযূর্গ ব্যক্তি বললেন, “মূল কথা হলো, আমি নফসের চাহিদা পূরণের জন্য এসব করি না। আমি যা করি তা হচ্ছে, মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক পালন এবং সন্তুষ্টি-রেজামন্দী মুবারক হাছিলের জন্য। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক
- পর্ব ৬০ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬০) ১ আগস্ট, ২০২৬
- পর্ব ৮৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ২৪ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৭ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৮ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৯ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬
- পর্ব ৯০ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৯০) ২০ নভেম্বর, ২০২৬
- পর্ব ৯১ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৯১) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
একজন কামিল মুর্শিদ বা শায়েখ আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হওয়া ফরয:
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৯০)
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
ক্বলবে পবিত্র যিকির জারি হওয়া প্রসঙ্গে:
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে
হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক…
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।