মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

মা’শূক্বে মাওলা, ছাহিবু ক্বাবা ক্বাওসাইনি আও আদনা, ছাহিবু লাওলাক, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশকালে প্রকাশিত মু’জিযা শরীফসমূহ

জামিল আল মাদানি প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ১:০৩ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১২:৩৪
মা’শূক্বে মাওলা, ছাহিবু ক্বাবা ক্বাওসাইনি আও আদনা, ছাহিবু লাওলাক, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশকালে প্রকাশিত মু’জিযা শরীফসমূহ
মা’শূক্বে মাওলা, ছাহিবু ক্বাবা ক্বাওসাইনি আও আদনা, ছাহিবু লাওলাক, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশকালে অসংখ্য অগণিত মহাসম্মানিত ও মহাপবিত্র মু’জিযা শরীফ প্রকাশিত হয়েছেন, যা ভাষায় প্রকাশ করা কস্মিনকালেও সম্ভব নয়। সুবহানাল্লাহ! স্বয়ং যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নিজে আশিক্ব হয়ে উনার মাহবূব হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশকালে সমস্ত কায়িনাতবাসীকে নিয়ে খুশি মুবারক প্রকাশ করেছেন এবং সমস্ত কায়িনাতকে অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ! কিতাবে বর্ণিত রয়েছে-
“মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবী‘উল আউয়াল শরীফ উনার রাত্র মুবারক সম্পর্কে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, মালিকাতুল জান্নাত, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, এটা ছিলো চন্দ্রের আলোয় আলোকিত রাত। চারপাশে কোন প্রকার অন্ধকার ছিলো না। সে সময় জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে নিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র বাইতুল্লাহ শরীফ উনার ভাঙ্গা দেয়াল মুবারক মেরামত করার জন্য সম্মানিত হারাম শরীফ উনার দিকে যান। ফলে সে সময় আমার নিকট কোন পুরুষ-মহিলা কেউই ছিলেন না। আমার একাকিত্বের কারণে (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক কে দিবেন, সে বিষয় চিন্তা করে) আমি কান্না মুবারক করছিলাম। হায়! কোন মহিলাই নেই যিনি আমার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিবেন। আমার জন্য কোন একান্ত সাথীও নেই, যিনি আমাকে সান্ত¡না দিবেন। কোন দাসীও নেই, যিনি আমার মনোবল অটুট রাখবেন।’ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘অতঃপর আমি মহাসম্মানিত হুজরা শরীফ উনার এক কোণায় তাকালাম, হঠাৎ দেখি তা ফেটে সেখান থেকে চাঁদের ন্যায় উজ্জ্বল চারজন সুউচ্চ সম্মানিতা মহিলা বের হয়ে এলেন। উনারা সাদা সেলওয়ার পরিধান করেছিলেন- সেগুলো নূরে আচ্ছাদিত ছিলো এবং উনাদের ক্বমীছ মুবারক থেকে মেশকের সুরভী ছাড়াচ্ছিলো। উনারা ছিলেন আবদে মানাফ বংশীয় মহিলা উনাদের অনুরূপ। উনাদের প্রথমজন এগিয়ে এসে বললেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার মতো কে আছেন? আপনি যে সাইয়্যিদুল বাশার তথা সমস্ত জিন-ইনসান তামাম কায়িনাতবাসী সকলের সাইয়্যিদ এবং সম্মানিত রবী‘য়াহ ও মুদ্বার গোত্রের ফখর তথা সারা কায়িনাতের যিনি ফখর উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র খেদমত মুবারক-এ (মহাসম্মানিত ও মহাপবিত্র রেহেম শরীফ-এ) ধারণ করেছেন। সুবহানাল্লাহ! তারপর তিনি আমার ডান দিকে বসলেন। তখন আমি উনাকে বললাম, আপনি কে? তিনি বললেন, ‘আমি উম্মুল বাশার সাইয়্যিদাতুনা হযরত হাওওয়া আলাইহাস সালাম।’ অতঃপর উনাদের মধ্য থেকে দ্বিতীয়জন এগিয়ে এসে বললেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার মতো কে আছেন? আপনিতো (মুত্বহ্হার) পূত-পবিত্র এবং (মুত্বহ্হির) পবিত্রতাদানকারী উনাকে, স্বচ্ছ ইলম মুবারক উনার মালিক উনাকে, বদান্যতার সাগর উনাকে, উজ্জ্বল নূর মুবারক উনাকে এবং সম্মানিত মা’রিফাত মুবারক উনার রহস্য উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! তারপর তিনি আমার বাম দিকে বসলেন। তখন আমি উনাকে বললাম, আপনি কে? তিনি বললেন, ‘আমি সাইয়্যিদুনা হযরত (ইবরাহীম) খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা আহ্লিয়া সাইয়্যিদাতুনা হযরত র্সারাহ আলাইহাস সালাম। অতঃপর উনাদের মধ্য থেকে তৃতীয়জন এগিয়ে এসে বললেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার তো কোন তুলনাই হয় না। আপনিতো চির আলোকিত হাবীব, যিনি সমস্ত প্রশংসা ও ছানা-ছিফত মুবারক উনাদের মালিক উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! অতঃপর তিনি আমার পিঠ মুবারকের দিকে বসলেন। আমি উনাকে বললাম, আপনি কে? তিনি বললেন, ‘আমি সাইয়্যিদাতুনা হযরত আসিয়াহ্ বিনতে মুযাহিম আলাইহাস সালাম।’ এরপর উনাদের মধ্য থেকে চতুর্থজন এগিয়ে আসলেন। তিনি ছিলেন অন্যদের তুলনায় অধিক মর্যাদা সম্পন্না এবং ঔজ্জ্বল্য সৌন্দর্য মুবারক উনার অধিকারিণী। তিনি বললেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার সমকক্ষ কেউই নেই। আপনি তো এমন এক সমুহান মহাসম্মানিত ব্যক্তিত্ব মুবারক উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ গ্রহণ করেছেন, যিনি হচ্ছেন- অকাট্য দলীলসমূহ, মহাসম্মানিত ও মহাপবিত্র মু’জিযা শরীফসমূহ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত তথা নিদর্শন মুবারকসমূহ উনাদের ছাহিব, মালিক। যিনি সমস্ত যমীনবাসী এবং আসমানবাসী সকলের সাইয়্যিদ। উনার প্রতি দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার সর্বোত্তম ছলাত মুবারক এবং পরিপূর্ণ সালাম মুবারক। সুবহানাল্লাহ! তারপর তিনি আমার সম্মুখে বসলেন এবং বললেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমার উপর ভালোভাবে হেলান মুবারক দিন। তখন আমি উনাকে বললাম, আপনি কে? তিনি বললেন, ‘আমি হযরত মারইয়াম বিনতে ‘ইমরান আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! আমরা আপনার সম্মানিত খাদিমাহ্ এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে গ্রহণকারিণী, উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দানকারিণী।’ সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, অতঃপর আমি উনাদের সাথে আন্তরিক হলাম অর্থাৎ উনাদের প্রতি সম্মানিত মুহব্বত মুবারক প্রকাশ করলাম। আর আমি লক্ষ্য করতে লাগলাম যে, অনেকেই দলে দলে আমার সম্মানিত খিদমত মুবারক আসছেন। সুবহানাল্লাহ! আমি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফ উনার দিকে তাকালাম, হঠাৎ দেখি যে, তা একই রকম অনেক আওয়ায মুবারক এবং অনেক ভাষার কথা দ্বারা ভরে গেছে। তার মধ্যে সুরিয়ানী ভাষার প্রাধান্য ছিলো। সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, অতঃপর আমি সে সময় লক্ষ্য করলাম, হঠাৎ অসংখ্য তারকা (তথা হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা) আমার ডানে-বামে উড়ছে। সুবহানাল্লাহ! তখন মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আমীন আলাইহিস সালাম উনাকে সম্মানিত আদেশ মুবারক করলেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! (আমার মাহবূব হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের সম্মানার্থে) রূহসমূহকে ‘শারাবান ত্বহূরা’ পাত্রের নিকট শ্রেণীবদ্ধ করুন। হে (সম্মানিত জান্নাত উনার দায়িত্বশীল ফেরেশতা) হযরত রিদ্বওয়ান আলাইহিস সালাম! সমস্ত মাখলূক্বাতের, সারা কায়িনাতের সাইয়্যিদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের সম্মানার্থে সম্মানিত জান্নাতী হুর উনাদেরকে নতুন সাজে সুসজ্জিত করুন এবং সর্বত্র পবিত্র মেশকের সুরভি ছড়িয়ে দিন।” সুবহানাল্লাহ!
হে হযরত জিবরীল আলাইহিস সালাম! বিছিয়ে দিন নৈকট্য ও মহামিলনের গালিচা মুবারক সেই মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য, যিনি অধিকারী নূরের, উচ্চ মর্যাদার এবং মহামিলনের। হে হযরত জিবরীল আলাইহিস সালাম! দোযখের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালাম উনাকে আদেশ করুন তিনি যেন দোযখের দরজাসমূহ বন্ধ করে দেন। সম্মানিত জান্নাত মুবারক উনার তত্ত্বাবধায়ক ফেরেশতা হযরত রিদ্বওয়ান আলাইহিস সালাম উনাকে বলুন, তিনি যেন সমস্ত জান্নাত মুবারক উনাদের দরজা মুবারকসমূহ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ! হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি জান্নাতী বিশেষ পোশাকে সুসজ্জিত হোন। হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি সারিবদ্ধভাবে দাঁড়ানো সুসজ্জিত সকল হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে, মুক্বাররবীন ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে, নেকট্যপ্রাপ্ত তথা সম্মানিত ‘আরশে ‘আযীম মুবারক উনার চারপাশে অবস্থানকারী ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে এবং কাছের ও দূরের সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে নিয়ে যমীনে অবতরণ করুন। সুবহানাল্লাহ!। হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি আসমান-যমীনের সর্বত্র এবং সমগ্র কায়িনাতে ঘোষণা করে দিন- সময় ঘনিয়ে এসেছে, মুহিব ও মাহবূব উনাদের মিলনের, ত্বালিব ও মাত্বলূব উনাদের সাক্ষাতের। সুবহানাল্লাহ! অতঃপর মহান আল্লাহ পাক তিনি যা সম্মানিত হুকুম করেছেন, হযরত জিবরীল আমীন আলাইহিস সালাম তিনি তা হুবহু বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ! এক জামা‘য়াত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার মধ্যে অবস্থিত পাহাড়সমূহে দাঁড় করিয়ে দায়িত্ব দিলেন। উনারা সম্পূর্ণ মহাসম্মানিত ও মহাপবিত্র হারাম শরীফ উনাকে বেষ্টন করে নিলেন। সুবহানাল্লাহ! উনাদের পাখা মুবারকগুলো ছিলো সুগন্ধিযুক্ত সাদা মেঘের টুকরার ন্যায়। তখন পাখিরা অতি সুমিষ্ট আওয়াজে সম্মানিত প্রশংসা মুবারক উনার সম্মানিত তাসবীহ মুবারক পাঠ করতে লাগলো এবং উন্মুক্ত প্রান্তরে বনের পশুগুলো আশার ডাক দিতে লাগলো। এ সবকিছুই সেই মহান মালিক জলীল জাব্বার মহান আল্লাহ পাক উনার সম্মানিত আদেশ মুবারক উনার প্রতিফলন। সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, অতঃপর মহান আল্লাহ পাক তিনি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র চোখ মুবারক উনার পর্দা মুবারক খুলে দিলেন । তখন আমি দেখতে পেলাম, শাম দেশের বছরা নগরীর প্রাসাদসমূহ। আমি তিনটি সম্মানিত পতাকা মুবারক স্থাপিত দেখলাম- একটি সম্মানিত পতাকা মুবারক পূর্ব প্রান্তে, আরেকটি সম্মানিত পতাকা মুবারক পশ্চিম প্রান্তে এবং তৃতীয় সম্মানিত পতাকা মুবারকটি মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার ছাদ মুবারক-এ। সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, তখন আমি আরো দেখতে পেলাম যে, পাখিদের একটি দল। যেই পখিগুলোর ঠোঁটগুলো ছিলো লাল স্বর্ণের ন্যায়, ডানাগুলো বিস্ময়াভিভূতকারী মাণিক্যের মতো। সেগুলো আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফ উনার মধ্যে প্রবেশ করে মণি-মুক্তা ছড়িয়ে দিলো। এরপর উক্ত পাখিগুলো আমার চারপাশে অবস্থান করে মহান আল্লাহ পাক উনার সম্মানিত তাসবীহ মুবারক পাঠ করতে লাগলো। এ অবস্থায় আমি প্রতি মুহূর্তে মুহূর্তে অত্যন্ত আনন্দিত হতে লাগলাম, বেমেছাল সম্মানিত খুশী মুবারক প্রকাশ করতে লাগলাম। আর হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা দলে দলে আমার নিকট আসতে লাগলেন। আর উনাদের হাত মুবারক-এ ছিলো উজ্জ্বল লাল স্বর্ণ এবং চকচকে সাদা রৌপ্য নির্মিত ধূপাধার (সুগন্ধি ছড়ানোর পাত্র) মুবারক। উনারা ধূপ, ঊদ (একপ্রকার সুগন্ধি কাঠ), আম্বর এবং লোবানের সুগন্ধি ছড়াচ্ছিলেন। সেই সাথে উনারা উচ্চকণ্ঠে অত্যন্ত তা’যীম-তাকরীম, সম্মান, মুহব্বত ও আদবের সাথে মহাসম্মানিত রসূল এবং মর্যাদাবান হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সম্মানিত ছলাত ও সালাম মুবারক পাঠ করছিলেন। আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল সম্মান ও ইজ্জত মুবারক উনাদের বহিঃপ্রকাশ মুবারক ঘটছিলো। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, এ অবস্থায় চন্দ্র তাঁবুর ন্যায় আমার মহাসম্মানিত ও মহাপবিত্র মাথা মুবারক উনার উপর বিস্তৃত হলো। আর তারকারাজি সারিবদ্ধ হলো আমার মাথার উপর নয়নাভিরাম, মনোহর, উজ্জ্বল মোমবাতির ন্যায়। তখন আমার সামনে পরিবেশন করা হয়েছিলো দুধের চেয়ে সাদা ও সুগন্ধিময় এক প্রকার জান্নাতী পানীয় মুবারক। যা ছিলো মিষ্টান্ন ও মধুর চেয়ে অতি মিষ্টি এবং বরফের চেয়ে অধিক ঠা-া । আমার খুব পিপাসা লেগেছিলো। ফলে আমি উক্ত জান্নাতী বিশেষ পানীয় মুবারক গ্রহণ করলাম এবং পান করলাম। এতো অধিক সুস্বাদু কোন পানীয় বা খাবার আমি কখনো পান করিনি বা খাইনি। সুবহানাল্লাহ! অতঃপর আমার থেকে প্রকাশিত হলেন এক মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক। সুবহানাল্লাহ! (আন নি’মাতুল কুবরা ‘আলাম ‘আলাম)
উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো বলেন-
اِنِّـىْ رَاَيْتُ خَرَجَ مِنِّـىْ نُوْرٌ اَضَاءَتْ مِنْهُ قُصُوْرُ الشَّامِ
অর্থ: “আমি নিশ্চতভাবে দেখলাম যে, আমার থেকে একখ- মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক যাহির হলেন, যেই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক উনার আলোতে শাম দেশের রাজপ্রাসাগুলো আলোকিত হয়ে গেলো।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ ২৯/১৯৬, আল আহাদ ওয়াল মাছানী ৩/৫৬, মাজমাউয যাওয়াইদ ৮/২২২, আল খছায়িছুল কুবরা ১/১১০, ২/৩৩৬ ইত্যাদি)
-মুহম্মদ আল আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) ২১ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) ২২ ঘণ্টা আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) ২২ ঘণ্টা আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ২২ ঘণ্টা আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) ১ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) ১ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) ১ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ১ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) ৪ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) ৪ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ৪ দিন আগে