মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত কোনো ধরনের যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন করা যাবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানায়।
বিজ্ঞপ্তিতে মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে যোগাযোগ বা আর্থিক লেনদেন না করতে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে এ সংক্রান্ত কোনো কার্যক্রমে অর্থ প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু হওয়ার আগে গমনেচ্ছু কর্মীদের মেডিকেল টেস্ট করানো কিংবা মেডিকেল টেস্টের নামে কোনো অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়। অর্থাৎ, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা এর জন্য অর্থ প্রদান না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
রিক্রুটিং এজেন্টদের জন্যও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো ধরনের চুক্তিবদ্ধ না হওয়ার জন্য রিক্রুটিং এজেন্টদের বলা হয়েছে।
এ ছাড়া এ সময়ের মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং এসব কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কারও সঙ্গে যোগাযোগ বা আর্থিক লেনদেন করা উচিত নয়। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্ট উভয় পক্ষকেই এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ বা তথ্যের প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে। বাংলাদেশ থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া মালয়েশিয়া সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে। তার টেলিফোন নম্বর +০২-৪১০৩০২৪১, ইমেইল [dsemployment1@probashi.gov.bd](mailto:dsemployment1@probashi.gov.bd) এবং মোবাইল নম্বর ০১৭১৬০৪৮১১৫।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












