মার্কিন সেনাদের কাছে মোবাইল থাকায় সুবিধা পাচ্ছে ইরান, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থাটি জানায়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনার কাছ থেকে শিগগিরই মোবাইল ফোন জমা নেয়ার নির্দেশ দেয়া হতে পারে। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য এটি নতুন বাস্তবতা তৈরি করবে। কারণ, তাদের অনেকেই নিয়মিত মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেদের নিরাপদ থাকার খবর জানায়।
কুপার বলে, ‘আমাদের সেনাদের সেলফোন থেকে পাওয়া প্রতিক্রিয়া, ছবি এবং ফুটেজ উল্লেখ করে সাংবাদিকদের করা সংবাদ প্রতিবেদন বা অনলাইন পোস্ট দেখে রিয়েল-টাইমে হামলার সাফল্য বা ব্যর্থতা দেখতে পারার সুবিধা ভোগ করছে ইরান।’
চিঠিটি মঙ্গলবারের (২৮ জুলাই) বলে জানিয়েছে রয়টার্স। এতে কুপার আরও লিখেছে, ‘এই উন্মুক্ত তথ্যের মূল্য শেষ পর্যন্ত মার্কিন সেনাসদস্য এবং উপসাগরীয় অঞ্চলের লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর বেসামরিক মানুষের জীবন দিয়েই পরিশোধ করতে হতে পারে।’
সে সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলে, ‘অপারেশনাল নিরাপত্তা রক্ষায় আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে।’ যদিও চিঠিতে তিনি কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়নি।
রয়টার্স বলছে, এই সতর্কবার্তা দেখিয়ে দেয় যে একদিকে যুদ্ধসংক্রান্ত তথ্য দ্রুত প্রকাশের প্রবণতা এবং অন্যদিকে ইরানের হাতে কোনো তথ্য না পৌঁছানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর গোপনীয়তা বজায় রাখার প্রচেষ্টার মধ্যে টানাপোড়েন বাড়ছে।
রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে, ইরানের হামলার ঘন ঘন লক্ষ্যবস্তু হওয়া জর্ডানে অবস্থানরত কিছু মার্কিন সেনাকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাদের মোবাইল ফোন জব্দ করা হবে। আরেকটি সূত্র জানায়, অপারেশনাল নিরাপত্তার স্বার্থে পুরো অঞ্চলে এমন ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে মোবাইল জব্দের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
ইরানের হামলার সময় সেনার ভিডিও
চলতি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় মার্কিন সেনারা নিরাপদ বাংকারের দিকে দৌড়াচ্ছেন। ভিডিওটি ধারণ করেছিলেন একজন মার্কিন সেনাসদস্য।
কুপার তার চিঠিতে ওই ঘটনার বিষয়টি উল্লেখ করে বলে, ভিডিওটি ক্যামেরাযুক্ত মেটা স্মার্ট গ্লাস দিয়ে ধারণ করা হয়েছিল। সে লিখেছে, ‘একজন সেনাসদস্যের মেটা গ্লাসে ধারণ করা ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় হামলার সময় তিনি কোথায় এবং কীভাবে বাংকারে আশ্রয় নিয়েছিল। এই ধরনের বিবরণ না থাকলে ইরানের পক্ষে সাধারণত তাদের হামলার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করা কঠিন হতো।’
এই মার্কিন (সন্ত্রাসী) কমান্ডার আরও লিখেছে, ‘ইরান জানে তারা অস্ত্র ছুড়েছে। কিন্তু তারা জানে না ক্ষেপণাস্ত্রটি ৫০ মিটার দূরে পড়েছে, ফাঁকা রানওয়েতে আঘাত করেছে, নাকি জনবহুল কোনো স্থাপনায় আঘাত হেনেছে।’ কোন স্থাপনায় আঘাত হয়েছে, কী ক্ষতি হয়েছে—এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিস্তারিত তালিকা, বর্ণনা ও বিশ্লেষণ কার্যত ইরানের জন্য বিনা খরচে যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়নের (ব্যাটল ড্যামেজ অ্যাসেসমেন্ট) কাজ করে দিচ্ছে।’
যুদ্ধে মার্কিন হতাহত
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন। এই হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে।
এদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। তাঁরা বিভিন্ন মার্কিন ঘাঁটির রাডার টাওয়ার, ব্যারাক ও বিমান হ্যাঙ্গারের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশের আহ্বান জানায়।
এ ছাড়া যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঘটনায় সামরিক তদন্ত প্রতিবেদনও প্রকাশের দাবি জানিয়েছেন তারা। ওই হামলার খবর প্রথম প্রকাশ করেছিল রয়টার্স।
মোবাইল ব্যবহারে আগে থেকেই ছিল বিধিনিষেধ
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছে, বিদেশে মোতায়েন সেনাদের মোবাইল ব্যবহারের নিয়ম বাহিনীভেদে ভিন্ন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সেনাদের মোবাইল ফোন লকারে জমা রাখতে হয়। আবার বিশেষ অভিযানে অংশ নেয়া বিশেষ বাহিনীর সদস্যদের জন্য মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধও থাকে।
তবে মোবাইল জব্দের সম্ভাব্য সিদ্ধান্তে অনেক সেনার পরিবারের সদস্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ, সাম্প্রতিক মাসগুলোতে ইরান বিভিন্ন মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলার দাবি করেছে এবং পরিবারের সদস্যরা মোবাইলেই তাদের স্বজনদের খোঁজখবর পেয়ে থাকে। মার্কিন কর্মকর্তারা বহু বছর ধরেই সতর্ক করে আসছে, মোবাইল ফোনের কিছু অ্যাপ (অবস্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহকারী অ্যাপ) শত্রুপক্ষ কাজে লাগাতে পারে।
গত মে মাসে রয়টার্স জানায়, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস থেকে সংগৃহীত বাণিজ্যিক অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে মার্কিন বাহিনীকে নজরদারি বা লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা হয়েছে। অ্যাডমিরাল কুপার তাঁর চিঠির শেষদিকে সতর্ক করে বলেন, হামলার বিস্তারিত তথ্য প্রকাশ ইরানকে পরবর্তী হামলার পরিকল্পনা করতেও সহায়তা করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












