মার্কিন ভিসানীতি বাংলাদেশের জনগণের দাবির প্রতিফলন -ফখরুল
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মার্কিন নতুন ভিসানীতিতে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘদিনের দাবির সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে বিএনপি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিবর্তিত ভিসানীতি বুধবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গত ৩ মে বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। দেশি ও বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে আমরা তা অবহিত হয়েছি। ’
তিনি বলেন, ‘মার্কিন নতুন ভিসানীতির মূল প্রতিপাদ্য বিষয় দেখা যায়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার সব প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এবং একইসঙ্গে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ করার স্বাধীনতা ও অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যে কোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে, তা দেশের মানুষের দীর্ঘদিনের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই সুস্পষ্ট প্রতিধ্বনি। বিএনপি মনে করে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ দীর্ঘদিন যে দাবি জানিয়ে আসছিল, পরিবর্তিত মার্কিন এ ভিসানীতিতে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)