মাফিয়াদের থেকে বাংলাদেশকে রক্ষায় বিএনপির পদযাত্রা
বিএনপি তার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের একদফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা- গণতন্ত্র, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার ও সুষম অর্থনৈতিক সমাজ ব্যবস্থার দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির এই পদযাত্রা। মানুষের এসব অধিকার বাংলাদেশ থেকে আজ উধাও হয়ে গেছে। একটি সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য, আমার ভোট আমি দেওয়ার জন্য বিএনপি বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা একটি অন্তর্র্বতীকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে চায়। এটা বাংলাদেশের মানুষের অধিকার।
ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বাংলাদেশের সব সেক্টরে অবাধে লুণ্ঠন চলছে। মাফিয়ারা বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এজন্যই বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যারা ব্যাংক থেকে চার লাখ কোটি টাকা লুণ্ঠন করেছে, যারা দেশ থেকে চৌদ্দ লাখ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, এদের ব্যাপারে সরকার কোনো বিধি ব্যবস্থা নিচ্ছে না।
মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরে আসলে এই লুটেরাদের বিচার হবে। দ্রব্যমূল্যসহ সবকিছু একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরে আসবে। মুক্তিযুদ্ধের মূল চেতনা ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা এবং অর্থনীতির সুষম বণ্টন প্রতিষ্ঠিত হবে।
আজ সারা বাংলাদেশের অর্থনীতি মাত্র পাচ শতাংশ মানুষের হাতে বন্দি হয়ে গেছে। এদের বিরুদ্ধেই ১৯৭০ সালে পাকিস্তান আমলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই সময় ২২টি পরিবারের হাতে দেশের বেশিরভাগ সম্পদ মুঠিবদ্ধ ছিল। তেমনি এখনো কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন করেছে অনেক পরিবার। সরকার সংসদে দাঁড়িয়ে তাদের দায় মুক্তি দিয়েছে।
এসব কিছুর বিরুদ্ধে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাসহ দেশের ভেতর বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার আন্দোলনই হলো বিএনপির এই পদযাত্রা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।