মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি
বেশিরভাগ অপরাধের পেছনে মাদককে মূল কারণ উল্লেখ করে আইজিপি বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ চললেও অনেকে এ বিষয়ে কিছু বলেন না। সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা সেখান থেকে যখন পয়সাটা পাচ্ছেন, তখন লিখছেন— ‘পুলিশ এই দেশে অকার্যকর হয়ে গেছে’।
তিনি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন— এটি স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালন করতে দিন। কিন্তু পুলিশেরও ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ রয়েছে। আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে, আমরা যদি ব্যবস্থা না নেই, তখন আপনি বলতে পারেন— আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। তাই মিথ্যা অভিযোগ, গুজব— এগুলোয় কান না দিয়ে প্রকৃতপক্ষে যে ঘটনা ঘটেছে, সমাজ থেকে সেটি প্রতিকারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, জনগণকে প্রকৃত স্বস্তি-শান্তিপূর্ণ পরিবেশ দিতে, অর্থনৈতিক উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে তিনি বলেন, কে আসবে, কী হবে— সেটি আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে, যা প্রয়োগ করা দরকার, সেটিই আমরা করব। ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ (অনুমোদন) করে, আমরা সেটাই করব।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।