মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন
রূপগঞ্জে মাদকের টাকা না পেয়ে পারুল আক্তার নামের এক গৃহবধূকে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতিত ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পারুল আক্তার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার মৃত খালেক ব্যাপারীর মেয়ে।
পারুল আক্তার জানান, প্রায় ১৮ বছর আগে পাশর্^বর্তী আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গাবতলী এলাকার মতি মিয়ার ছেলে আমজাদ হোসেন রাজুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে চার মেয়ে সন্তান জন্ম নেয়। কয়েক বছর ধরে তার স্বামী হোসেন রাজু মাদকাসক্ত হয়ে পড়েছে।
তিনি আরও জানান, ফুটপাতে সবজি বিক্রি করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন। বড় মেয়ে মেরুন্নেসাকে বিয়ে দিলেও যৌতুকের টাকা দিতে না পারায় মেয়ের জামাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বর্তমানে অনেক কষ্টে তাদের সংসার চলছে। এদিকে মাদকাসক্ত স্বামী মাদকের টাকার জন্য প্রায়ই তাকে নানাভাবে নির্যাতন করে আসছে।
প্রতিদিনের মতো সোমবারও পারুলের কাছে মাদকের টাকা দাবি করেন তার স্বামী। টাকা না দেয়ায় তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতিত পারুল আক্তারের মা আলেয়া বেগম বলেন, মাদকাসক্ত মেয়ের জামাইসহ মেয়ে পারুল আক্তার ও নাতনিদের নিয়ে আমার কাছেই থাকে। কয়েক দিন পরপর এ ধরনের নির্যাতন চালায়, যা আমি সহ্য করতে পারি না। আমরা শান্তি চাই।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।