মাছ-গোশত বাদ বহু আগেই, এখন সবজিও নাগালের বাইরে!
নিজস্ব প্রতিবেদক:
টানা কয়েকদিন দাম বৃদ্ধির পর ছুটির দিনে এসে প্রায় প্রতিটি সবজির কেজি হয়েছে ৮০-১০০ টাকা। এতে করে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সবজির দাম। ক্রেতারা বলছেন, মাছ-গোশত কেনা বহু আগেই বাদ দিয়েছেন তারা। এবার সবজির বাজারেও আগুন। বেঁচে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। আর দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দিলেন গত সপ্তাহে হওয়া বৃষ্টির অজুহাত।
সরেজমিনে রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, টমেটো ও গাজর।
রাজধানীর উত্তর বাড্ডা বাজার ঘুরে দেখা যায়, জাত ভেদে বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০-১৫০ টাকা। যেখানে দুদিন আগেও বেগুনের দাম ছিল কেজিপ্রতি ৭০-৮০ টাকা। দুইদিনের ব্যবধানে কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে বেগুনের দাম।
এর বাইরে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে গাজর ও টমেটো। প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০-১২০ টাকা।
এদিকে বেড়েছে বরবটি, করলা, কাকরোল, কচুর লতি, ঝিঙে ও পটলের দাম। এসব সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজিতে। হালিপ্রতি কাঁচকলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা কদিন আগেও ছিল ৪০ টাকা।
মাঝে কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা কেজি হলেও, আজকের বাজারে মরিচ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজিতে। কাঁচা মরিচের পাশাপাশি বিভিন্ন রকমের শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়, যা কদিন আগেও ছিল ১০-১২ টাকা।
বাজারে সবজির দাম নিয়ে কথা হয় ক্রেতাদের সঙ্গে। হাসিব নামে একজন ক্রেতা বলেন, বাজার বহু আগেই নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে। যারা এখন মধ্যবিত্ত তাদের অবস্থাও শোচনীয়। আগে ৫০০ টাকার সবজি কিনলে দুই সপ্তাহ অনায়াসে কেটে যেত। এখন এককেজি সবজির দামই ১০০ টাকার ওপরে। এভাবে চলতে থাকলে বেঁচে থাকা কঠিন।
আরেক ক্রেতা মেহেদি বলেন, গোশত কেনা বাদ দিয়েছি দামের জন্য। মাছ কেনাও বাদ। এখন সবজির বাজারের এই দশা। মানুষের স্বস্তির একটা জায়গা অন্তত থাকা উচিত। ছুটির দিনে বাজার করতে এসে সবজির দাম শুনে অবাক হয়ে গেলাম। ভোক্তা অধিকার, অন্যান্য সংস্থার মনিটরিং কিন্তু এগুলোর সুফল বাজারে নেই কেন।
আরেক সবজি বিক্রেতা সালাউদ্দিন বলেন, বেশি দামে সবজি বিক্রি করলে বেশি লাভ হয় এমন না। দাম বাড়ায় সবজির বিক্রি কম। মানুষ আধাকেজি, আড়াইশো গ্রাম করে সবজি কিনছে। দিন শেষে অনেক সবজি বিক্রি না হওয়ায় পচে যাচ্ছে। আমরাও চাই বাজার স্বাভাবিক হয়ে আসুক।
খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা। পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা। কাঁচা মরিচ কারওয়ানবাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও অন্যান্য বাজারে নেয়া হচ্ছে ২০০ টাকার উপরে।
এছাড়া মাছ, মুরগির দাম এখনো চড়া। ব্রয়লারের কেজি বাজার ভেদে ১৯০ টাকা থেকে ২০০ টাকা, সোনালী ৩০০ টাকা। রুই-কাতলা মান ভেদে সাড়ে ৩০০, ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।